Maldah

মালদহে বিএসএফ ক্যাম্পে গুলিবৃষ্টি, নিহত ২ জওয়ান, আহত এক

বিএসএফ ক্যাম্পে চলল গুলি। প্রাণ গেল দুই বিএসএফ জওয়ানের। গুলিতে গুরুতর জখম আরও এক জওয়ান। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগরে। কী কারণে, এই ঘটনা?

বাবুল হক
বাবুল হক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ২১:৫৮

options
link
মালদহে বিএসএফ ক্যাম্পে গুলিবৃষ্টি, নিহত ২ জওয়ান, আহত এক
প্রতীকী ছবি।

 

Advertisement

বিএসএফ ক্যাম্পে চলল গুলি। প্রাণ গেল দুই বিএসএফ জওয়ানের। গুলিতে গুরুতর জখম আরও এক জওয়ান। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগরে। কী কারণে, এই ঘটনা? নাশকতা নাকি অন্য কোনও বিষয়? সেই প্রশ্ন উঠেছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

মালদহ জেলার বৈষ্ণবনগরে ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। সীমান্তের কাছাকাছিই রয়েছে বিএসএফের ক্যাম্প। সেখানেই আজ, সোমবার পরপর গুলি চলে। পরে জানা যায়, তিন জওয়ান গুলিবিদ্ধ হয়। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন। তৃতীয় জওয়ানও গুলিবিদ্ধ। তাঁর প্রাথমিক চিকিৎসা চলছে।

Advertisement

প্রাথমিকভাবে জানা গিয়েছে, স্বয়ংক্রিয় রাইফেল থেকেই ওই গুলি ছোড়া হয়েছিল। বিএসএফ জওয়ানদের নিজেদের মধ্যে কোনও বিবাদ হয়ে থাকতে পারে। সেই বিবাদ ক্রমে বাড়লে রাইফেল থেকে গুলি চালানো হয়। মৃতদের নাম, পরিচয় এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। তাঁদের মধ্যেই কি বিবাদ হয়েছিল? কে বা কারা গুলি চালাল? সেই প্রশ্ন উঠেছে। তৃতীয় জওয়ানকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়ার চেষ্টা হবে। তবে বিএসএফের তরফ থেকে এই বিষয়ে কোনও কথা বলা হয়নি। ঘটনায় এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়েছে। 

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.