ফের রাতের শহরে বেপরোয়া গতির বলি ২। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ২। বুধবার গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কামালগাজির বাইপাসে। একটি বেসরকারি স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
মৃতদের মধ্যে একজনের নাম সাগ্নিক সেন। বয়স আনুমানিক ২৬। বাকিদের পরিচয় জানা যায়নি। অনুমান, তাঁদের প্রত্যেকের বাড়ি বিজয়গড় এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে চারজন যুবক একটি চারচাকা গাড়ি নিয়ে কামালগাজি বাইপাস ধরে যাচ্ছিল। গাড়িটি দ্রুত গতিতে ছুটছিল। গাড়িতে থাকা চার যুবক মদ্যপ অবস্থায় ছিল বলে দাবি। অনুমান, মদ্যপ অবস্থায় থাকায় গাড়ির চালক গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি। তাতেই বাইপাসের ধারে বেসরকারি স্কুলের সামনে ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় গাড়িটির একাংশ দুমড়ে-মুচড়ে যায়। ভেঙে গিয়েছে প্রাচীর।
গভীর রাতে বিকট শব্দ শুনে ছুটে যান আশেপাশের লোকজন। প্রাথমিকভাবে উদ্ধারকার্য শুরু করেন তাঁরা। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। আহত যুবকদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কী করে দুর্ঘটনা? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্বাধীনতার ৮০ বছর পেরিয়েও ‘আলো’ নেই! সিস্টেমের অঙ্গ হয়ে উঠেছে দুর্নীতি
-
নেপালে হড়পা বানের পর নতুন বিপদ! দূষিত জলে বাড়ছে সংক্রমণের আশঙ্কা
-
চরম মানসিক অবসাদেই বিপর্যস্ত জীবন! হাসপাতালে উরফি, উদ্বিগ্ন ভক্তরা
-
বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, শ্রীলঙ্কা সিরিজ জিতেও মেঘাচ্ছন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
-
নেপালের বিপর্যয়ে পুণ্যার্থীরা নিখোঁজ! কাঁদছেন সদগুরু, হাত-পা কাঁপছে ধর্মগুরুর