Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
West Bengal Weather Update

বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা! দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, বর্ষণ কলকাতাতেও

বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। বৃহস্পতিবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের জেলা দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ১১:৪৫

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ১১:৪৫

options
link
বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা! দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, বর্ষণ কলকাতাতেও zoom
ফাইল ছবি।
Advertisement

উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। আবার দুর্যোগের মেঘ বাংলার আকাশে! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এ ছাড়া কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনাও বাড়বে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা এ রাজ্যের দিঘা থেকে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সেটি ওড়িশার উপর দিয়ে ১.৫ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতায় উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে।

Advertisement

তার জেরেই বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। এ ছাড়া কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, নদিয়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা-সহ প্রায় প্রতিটি জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। বৃহস্পতিবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের জেলা দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.