চলতি মাসেই তোলাবাজি, বেআইনি সম্পত্তি-সহ একাধিক অভিযোগে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। সব্যসাচীর নানা বেআইনি সম্পত্তির হদিশ পেতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তিনি মূলত তোলাবাজি ও কালো টাকা দিয়ে বিপুল সোনা কিনেছেন। তাঁর রাজারহাটের ফ্ল্যাট ও ব্যাঙ্কের লকার থেকে সেসব সোনা কেনার রসিদ হাতে এসেছিল তদন্তকারীদের।
তাঁকে জেরা করে পাওয়া একাধিক তথ্য হাতে নিয়ে নদিয়ার (Nadia News) তেহট্টে তল্লাশি চালায় বিধাননগর পুলিশ। সব্যসাচীকে সঙ্গে নিয়ে নদিয়া জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে যান তদন্তকারীরা। এই নেত্রী সব্যসাচীর বেশ ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে। টিনার বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৩ কেজি সোনার গয়না। হিসেবনিকেশ করে তদন্তকারীরা দেখেছেন, এর বাজারমূল্য ৪ কোটি ৩৯ লক্ষের বেশি।
আরও ভিডিও
সর্বশেষ খবর
-
‘থামাবো না, মরুন’, নয়ডায় ‘জতুগৃহ’ বাস থামাতে চেয়ে যাত্রীদের আকুতি শুনে হুমকি চালকের
-
‘মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা নিতে চাপ, শুনতে চায়নি সিবিআই’, হাই কোর্টে বিস্ফোরক অভয়ার পরিবার
-
নিম্নচাপের বৃষ্টির মাঝে ‘মিনি টর্নেডো’র দাপট ঝাড়গ্রামে! ১০ মিনিটে লন্ডভন্ড একাধিক গ্রাম
-
মানচিত্র থেকে মুছে যাবে গোটা গ্রাম! শান্তিপুরে ভয়াবহ গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারা বহু পরিবার
-
‘ভোট চুরি থেকে আইন চুরি’, ‘দেশদ্রোহী’ নির্বাচন কমিশনার, সাংবাদিক সম্মেলনে তোপ রাহুলের