Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
Greater Noida Bus Fire

‘থামাবো না, মরুন’, নয়ডায় ‘জতুগৃহ’ বাস থামাতে চেয়ে যাত্রীদের আকুতি শুনে হুমকি চালকের

বুধবার ৩৫ জন যাত্রীকে নিয়ে নয়ডা থেকে মাহোবার দিকে যাচ্ছিল ওই এসি বাসটি। মধ্যরাতে যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় জেওয়ারের নিকটবর্তী দয়ানটপুর গ্রামে বাসটিতে আগুন ধরে যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৮:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১৮:৫১

options
link
‘থামাবো না, মরুন’, নয়ডায় ‘জতুগৃহ’ বাস থামাতে চেয়ে যাত্রীদের আকুতি শুনে হুমকি চালকের zoom
বুধবার মধ্যরাতে নয়ডায় অগ্নিদগ্ধ বাস। ছবি: সংগৃহীত।
Advertisement

চলন্ত বাস তখন ভয়ংকর আগুনের গ্রাসে। ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি। বাস থামানোর জন্য আর্তনাদ করছেন যাত্রীরা। কিন্তু অভিযোগ, সেই আকুতি কানেই নেননি চালক। উলটে হুমকি দিয়ে তিনি বলেন, “থামাবো না, মরুন। আমার কিছু যায় আসে না।” এমনই চাঞ্চল্যকর তথ্য উঠেছে এসেছে এফআইআরে।

এফআইআরে বলা হয়েছে, চালক এবং কন্ডাক্টর বাসের মধ্যেই ধূমপান করছিলেন। তা নিয়ে আপত্তি জানান যাত্রীরা। কিন্তু সেই আপত্তি হেসে উডিয়ে দেন দু’জনে। শুধু তাই নয়, কড়া ভাষায় যাত্রীদের মুখ বন্ধ রাখার নিদান দেন। কিছুক্ষণ পর বাস থেকে পোড়া গন্ধ বেরোতে থাকে। যাত্রীরা তড়িঘড়ি অভিযোগ জানালেও তাঁদের কথায় আমল দেননি ড্রাইভার এবং কন্ডাক্টর। বলেন, “বাসের ভিতরে প্রায়ই এমন গন্ধ পাওয়া যায়।” জানা গিয়েছে, বারবার অনুরোধ সত্ত্বেও চালক কোনও বাসের ভিতর কোনও পরীক্ষা-নিরীক্ষা করেননি। সেই অবস্থাতেও দু’জনে ধূমপান করছিলেন। এর কয়েক মিনিট পরেই বাসের সামনের দিকে আগুনের শিখা দেখা যায়। এফআইআরে আরও বলা হয়েছে, আগুন দেখে যখন যাত্রীরা চিৎকার করতে শুরু করেন, তখন চালক তাঁদের বলেন, “আপনারা মরলেও আমার কিছু যায় আসে না। আমি বাস থামাব না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার ৩৫ জন যাত্রীকে নিয়ে নয়ডা (Greater Noida) থেকে মাহোবার দিকে যাচ্ছিল ওই এসি বাসটি। মধ্যরাতে যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় জেওয়ারের নিকটবর্তী দয়ানটপুর গ্রামে বাসটিতে আগুন ধরে যায়। রাত সাড়ে ১১টা নাগাদ আগুন লাগে। নিমেষে গোটা বাস আগুনের কবলে পড়ে যায়। সে সময় অনেক যাত্রীই ঘুমোচ্ছিলেন। এসি বাস হওয়ায় সমস্ত জানালা বন্ধ ছিল। তাতে সমস্যা আরও বাড়ে। গোটা বাস ধোঁয়ায় ভরে যায়। দৃশ্যমানতার সমস্যা দেখা যায়। হুড়োহুড়ির মধ্যে যাত্রীরা একসঙ্গে বাস থেকে নামার চেষ্টা করেন। তাতেও সমস্যা বাড়ে। কাচের জানলা ভেঙে বাইরে ঝাঁপ দেন যাত্রীদের অনেকে। ভয়ংকর এই ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে ৯ জন যাত্রীর। কিন্তু আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.