Kulti

স্কুল ফাঁকি দিয়ে দামোদরে নামাই কাল! মর্মান্তিক পরিণতি দশম শ্রেণির ৩ পড়ুয়ার

স্কুল ফাঁকি দিয়ে দামোদর নদে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু দশম শ্রেণির তিন পড়ুয়ার! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটিতে। মৃতদের নাম অয়ন আখতার, ফয়জান আনসারি এবং তাবরেজ আনসারি।

শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৯:০৮

options
link
স্কুল ফাঁকি দিয়ে দামোদরে নামাই কাল! মর্মান্তিক পরিণতি দশম শ্রেণির ৩ পড়ুয়ার
মর্মান্তিক পরিণতি ভাইবোনের। প্রতীকী ছবি।

স্কুল ফাঁকি দিয়ে দামোদর নদে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু দশম শ্রেণির তিন পড়ুয়ার! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটিতে। মৃতদের নাম অয়ন আখতার, ফয়জান আনসারি এবং তাবরেজ আনসারি। তাদের প্রত্যেকেরই বয়স ১৪-১৬ বছরের মধ্যে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়ারা সকলেই নিয়ামতপুর নূর নগর ও কুলতোড়া এলাকার বাসিন্দা। ওই এলাকারই একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল তারা।  জানা গিয়েছে, এদিন স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরলেও আট পড়ুয়া কেউই স্কুলে যায়নি! স্কুল ফাঁকি দিয়ে তারা দামোদরের পাড়ে চলে যায়। সেখানে চুটিয়ে ক্রিকেট খেলে। এরপরই প্রচণ্ড গরম থেকে রেহাই পেতে দামোদরে নেমেছিল পড়ুয়ারা।

Advertisement

ওই ঘাটটি অপরিচিত। শুধু তাই নয়, পড়ুয়ারা কেউই সাঁতার জানত না! আচমকাই অয়ন, ফয়জান ও তাবরেজ গভীর জলে তলিয়ে যেতে থাকে! বাকি বন্ধুরা বাঁচানোর চেষ্টা করে। ব্যর্থ হয়ে চিৎকার শুরু করে পড়ুয়ারা। সেসময় অন্যান্য পড়ুয়ারা স্থানীয়দের ডেকে নিয়ে আসার জন্য ছুট লাগায়। স্থানীয়রা দ্রুত সেখানে পৌঁছয়। খবর দেওয়া হয় কুলটি থানায়। দ্রুত পুলিশও অকুস্থলে পৌঁছে যায়। নদী থেকে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ওই তিনজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।

Advertisement

ওই তিন পড়ুয়াকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা ওই ছাত্রদের মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। পুলিশ সমস্ত ঘটনা খতিয়ে দেখছে। জানা গিয়েছে, স্কুলে পৌঁছতে দেরি হওয়ায় ঢুকতে না পেরে তারা নদীর ধারে চলে গিয়েছিল! ঘটনায় শোকের ছায়া এলাকায়। প্রসঙ্গত, মাত্র কয়েক দিন আগেই মাইথনে একইভাবে এক ছাত্রের মৃত্যু হয়েছিল। পড়ুয়াদের এমন বেপরোয়া স্বভাব নিয়ে উদ্বেগে অভিভাবকরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.