Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
CM Suvendu Adhikari

কেন গুন্ডাদমন বিল? বিধানসভায় চন্দন-হরগোবিন্দের পরিবারকে দেখিয়ে ব্যাখা শুভেন্দুর

আজ, সোমবার বিধানসভায় গুন্ডাদমন বিল পেশ করা হয়েছে। আলোচনার সময় ছিলেন ওয়াকফ হিংসার বলি মুর্শিদাবাদের সামশেরগঞ্জের হরগোবিন্দ ও চন্দন দাসের পরিবার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৫:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৫:৫৮

options
link
কেন গুন্ডাদমন বিল? বিধানসভায় চন্দন-হরগোবিন্দের পরিবারকে দেখিয়ে ব্যাখা শুভেন্দুর zoom

বিধানসভায় উপস্থিত ওয়াকফ হিংসার বলি চন্দন দাস ও হরগোবিন্দ দাসের পরিবার। গুন্ডাদমন বিলের উপর আলোচনার সময় তাঁরা উপস্থিত বিধানসভার গ্যালারিতে। তাঁদের দেখিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “এই বিল নিয়ে আসার কারণ উপরে বসে আছেন। এরা সেই কারণ। ওদের সবাই স্যালুট জানান।” সব বিজেপি বিধায়ক উঠে দাঁড়িয়ে ওই পরিবারকে সম্মান জানান। আজ, সোমবার বিধানসভায় গুন্ডাদমন বিল পেশ করা হয়েছে।

গত বছর ১২ এপ্রিল সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল জঙ্গিপুরের সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের মতো এলাকা। সেই হিংসায় বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে। বেশ কিছুদিন দুষ্কৃতীরা পলাতক ছিল। পরে গ্রেপ্তারি ও সাজা হয়েছে। তৎকালীন বিরোধী দলনেতা আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবারের পাশে দাঁড়ান। নিয়ে আসেন কলকাতায়।  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আজ , সোমবার বিধানসভায় গুন্ডাদমন বিল পেশের সময় বিধানসভা গ্যালারিতে উপস্থিত ছিলেন মৃতদের পরিবারের সদস্যরা। আলোচনার সময় বিজেপি কাঁথির বিধায়ক অরূপকুমার দাস বলেন, “তৃণমূল দুষ্কৃতীদের সোশালাইজেশন করে গিয়েছে। এই জঙ্গলরাজ যাতে আর না চলে তার জন্য এই বিল। তৃণমূল আমলে গুন্ডারা থানায় ঢুকলে, পুলিশ টেবিলের তলায় লুকিয়েছে। পাবলিক ধরে নিয়েছিল এটা নরমাল। তা রোধ করতে এই আইন আনা দরকার।” এই সময়ে বিধায়ককে একটু থামিয়ে উঠে দাঁড়ান মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, “চন্দন দাস ও হরগোবিন্দ দাসের পরিবার আছে। এই বিল নিয়ে আসার কারণ উপরে বসে আছেন। ওদের সবাই স্যালুট জানান।” স্পিকার অনুমতিতে বিধানসভায় আজকের অধিবেশনে গ্যালারিতে উপস্থিত ছিলেন তাঁরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.