বাগদায় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে গাছ কেটে টাকা আত্মসাতের অভিযোগ। গ্রেপ্তার মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক ও দুই সহ-সম্পাদক তথা ৩ তৃণমূল নেতা। অভিযুক্তরা মমতাবালা ঠাকুর গোষ্ঠীর লোক। এমনটাই দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন:
হেলেঞ্চা বাজার সংলগ্ন মাঠের পাশে একটি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির রয়েছে। সেই মন্দির সংলগ্ন এলাকায় একাধিক গাছ রয়েছে। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, অভিযুক্তরা বিনা অনুমতিতে গাছ দু’টি বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন প্রদীপ বিশ্বাস, গোবিন্দ বিশ্বাস ও পবিত্র বিশ্বাস ৷ তাঁরা মমতাবালা ঠাকুরপন্থী মতুয়া মহাসংঘের বাগদা ব্লকের দায়িত্ব রয়েছে। পাশাপাশি এলাকার তৃণমূল নেতাও বটে। হেলেঞ্চা বাজার সংলগ্ন মাঠের পাশে একটি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির রয়েছে। সেই মন্দির সংলগ্ন এলাকায় একাধিক গাছ রয়েছে। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, অভিযুক্তরা বিনা অনুমতিতে গাছ দু’টি বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাগদা ১ নম্বর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি বলেন, “হরি মন্দির এলাকায় গাছ কেটে বিক্রি করে দিয়েছে। গাছ কাটতেও পিছপা হচ্ছে না এরা। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যাতে আগামি প্রজন্ম অওপরাধ করতে ভয় পায়। এরা মমতাবালা ঠাকুরের সংগঠন করেন। রাজ্যজুড়ে তৃণমূল নেতারা দুর্নীতিতে জড়িত। আমরা বাগদাবাসীরা তা দেখতে পাচ্ছি। ওদের কড়া শাস্তি হোক।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের