সংগ্রাম সিংহ রায়, শিলিগুড়ি: রহস্যজনকভাবে উধাও বাগডোগরা বিমানবন্দরের ৬ রেস্তরাঁ কর্মী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিমানবন্দর চত্বরে। শনিবার সকাল থেকেই খোঁজ মিলছে না ওই কর্মীদের। সকলকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ রেস্তরাঁ মালিকের।
[অমিত শাহ-র পর এবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, সভা শুভেন্দুর গড় মেদিনীপুরে]
মাত্র এক মাস আগেই এই ৬ জনকে নিয়োগ করা হয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেড় বছর আগে অনলাইন টেন্ডারে আবেদন করে রেস্তরাঁটি চালানোর অনুমতি পায় কল্যাণ কিশোর সিং নামের এক ব্যক্তি। অভিযোগ, এরপর থেকেই তাঁর উপর রেস্তরাঁ ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। কল্যাণবাবু আরও অভিযোগ, রেস্তরাঁর দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্নভাবে তাঁকে হেনস্তা করা হচ্ছে। একাধিকবার থানায় এবং বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। শুক্রবার রাতে নাকি কয়েকজন বহিরাগত এসে রেস্তরাঁর ওই ছয় কর্মীকে কাজ ছাড়ার জন্য হুমকিও দিয়ে গিয়েছিল। তারপরই শনিবার থেকে ছয় কর্মীর খোঁজ মিলছে না। কল্যাণবাবুর সন্দেহ, কর্মীদের অপহরণ করা হয়েছে। শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।
[ভরতি প্রক্রিয়াকে ঘিরে সিউড়ির বিদ্যাসাগর কলেজে উত্তেজনা, পড়ুয়াদের বিক্ষোভ]
তবে কোনও প্রমাণ না থাকায় রেস্তরাঁর কর্ণধারের এই অভিযোগ ধোপে টেকেনি। কারণ বিভিন্ন দাবিতে ইতিমধ্যেই রেস্তরাঁর ৩০ জন কর্মী কর্মবিরতিতে রয়েছেন। ফলে রেস্তরাঁ চালাতে বেশ অসুবিধা হচ্ছিল কর্তৃপক্ষের। সে কারণেই এই নতুন কর্মীদের নিয়োগ করা হয়েছিল। ফলে এটি রেস্তরাঁর অন্দরের কলহের পরিণাম হতে পারে বলেও মনে করছেন অনেকে। কিন্তু একই সঙ্গে ৬ কর্মীর নিখোঁজ হওয়ার ঘটনাকে হালকাভাবে নিচ্ছে না পুলিশ। প্রত্যেকের হদিশ পাওয়ার চেষ্টা করা হচ্ছে।
[রাতভর আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্ত ১২]
সর্বশেষ খবর
-
টুইন টাওয়ারে হামলার আগে ভারতই ছিল লাদেনের টার্গেট! বিস্ফোরক নথি পেশ সিআইএ-র
-
রাস্তা নাকি দিঘি বোঝা দায়! সুতির রাজ্য সড়কে জাল ফেলে মাছ ধরলেন গ্রামবাসী
-
একার সিদ্ধান্তে জার্সির রং নীল থেকে কমলা! পদ খোয়ালেন হকি ইন্ডিয়ার সেই কর্তা
-
বেঙ্গালুরু পালিয়েও নিস্তার নেই, পলাতক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল হাসনাবাদ থানার পুলিশ
-
‘দুর্গাপুজো লেখা না থাকলে স্টল ভেঙে দেব’, শুভেন্দুর বার্তার পরই বামেদের হুঁশিয়ারি বিজেপি বিধায়কের