সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলাকা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, বোমাবাজিতে কেঁপে উঠল বীরভূমের লাভপুর৷ জানা গিয়েছে, বালিঘাটের দখল নিয়ে দাড়কা স্কুলের সামনে বিস্তর বোমাবাজি হয় দু’টি দলের মধ্যে৷ ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের৷ আহত আরও অনেকে৷ গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়৷ প্রাণ বাঁচাতে প্রথমে দরজা জানলা বন্ধ করে স্কুলের ভিতর আশ্রয় নেন শিক্ষক ও ছাত্ররা৷
[দাঙ্গা কখনও ধর্ম হতে পারে না, বিজেপিকে কটাক্ষ মমতার]
পরে বোলপুরের এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করে৷ অভিযোগ, ঘটনার নেপথ্যে শাসক দল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ রয়েছে৷ তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল৷ তিনি বলেন, এমন কোনও যোগসূত্রই নেই৷ এর নেপথ্যে সিপিএম-এর হাত রয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি৷
[শৌচালয় তৈরির শপথ পূরণ করে বিয়ের পিঁড়িতে বসলেন গ্রাম সেবক]
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের