71 CPM Leaders got recruitment illegally at Barasat, says TMC leader

‘বারাসত পুরসভার ৭টি ওয়ার্ডে চিরকুটে চাকরি পান সিপিএমের ৭১জন’, বিস্ফোরক জ্যোতিপ্রিয়

অভিযোগ অস্বীকার সিপিএমের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৩, ২০:৫২

options
link
‘বারাসত পুরসভার ৭টি ওয়ার্ডে চিরকুটে চাকরি পান সিপিএমের ৭১জন’, বিস্ফোরক জ্যোতিপ্রিয়

অর্ণব দাস, বারাসত: বাম আমলে বারাসত পুরসভার ৭টি ওয়ার্ড থেকেই ৭১জন সিপিএম নেতাকর্মীর চিরকুটে চাকরি হয়েছে। জেলাজুড়ে এইরকম চিরকুটে চাকরির তালিকা তৈরি হচ্ছে। আগামী দিনে তালিকার একটি বই প্রকাশিত হবে। বাম ছাত্র-যুবদের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগের প্রতিবাদে বুধবার সভায় বক্তব্য রাখতে গিয়ে তালিকা হাতে এই অভিযোগ করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Advertisement

এদিন দুপুরে জেলা পরিষদের সামনেই প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল যুব কংগ্রেস। উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, সাংসদ সৌগত রায়, বিধানসভার উপমুখ্য সচেতক তাপস রায়, বিধায়ক নারায়ণ গোস্বামী, জেলা পরিষদের সভাধিপতি বিনা মণ্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়, তৃণমূল ছাত্র-যুব সংগঠনের নেতৃত্ব-সহ অন্যান্যরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্রাক্তন প্রেমিক রহমনের সঙ্গে শপিংয়ে মত্ত সুস্মিতা, ভিডিও ভাইরাল]

সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বাম জমানায় চিরকুটে চাকরির অভিযোগ তুলে বলেন, “বারাসত পুরসভার ৭টি ওয়ার্ডের ৭১জন সিপিএম নেতাকর্মীর চাকরির তালিকা প্রকাশ করা হল। জেলা জুড়ে এইরকম চাকরির তালিকা তৈরি করা হচ্ছে। সবার চিরকুটে চাকরি হয়েছে। আগামী দিনে তালিকার একটি বই প্রকাশিত হবে। এদের মধ্যে অনেকে আবার অবসরপ্রাপ্ত। যদি আমরা এটা নিয়ে আদালতে যাই তাহলে রিটায়ার্মেন্টের টাকাও ফেরত দিতে হবে।” বক্তব্য রাখতে গিয়ে এই তালিকা হাতে একই অভিযোগ করেন সাংসদ সৌগত রায় এবং বিধানসভার উপমুখ্য সচেতক তাপস রায়। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে বনমন্ত্রী বলেন, “চিরকুটে চাকরির ৭১জনের তালিকা এদিনই উপস্থিত দলীয় নেতৃত্বদের দেওয়া হয়েছে। মুখ্যসচিবকে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলব।”

Advertisement

যদিও অভিযোগ প্রসঙ্গে সিপিএম জেলা নেতা আহমেদ আলি খান বলেন, “তৃণমূল সরকারে রয়েছে এতগুলো বছর হয়ে গেল, চুপ করে বসে আছে কেন? হিম্মত থাকলে কোর্টে যাক, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের এজেন্সিকে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করুক।” প্রসঙ্গত, মঙ্গলবার জেলা পরিষদে বামফ্রন্টের ছাত্র-যুবদের মিছিল করে এই ডেপুটেশন কর্মীসূচি ঘিরে রণক্ষেত্রে চেহারা নেয়। ব্যারিকেড ভেঙে মিছিল এগোতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। অভিযোগ, তখন পুলিশকর্মীদের উপর হামলা চালায় বিক্ষোভকারীরা। জখম হন পাঁচ পুলিশকর্মী।

একইসঙ্গে জেলা পরিষদের গেট এবং ওই চত্বরের সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক অভিযোগে দশজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাদের বারাসত আদালতে পেশ করা হলে বিচারক ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।  

[আরও পড়ুন: নেতার বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল কর্মী সেজে অভিষেকের কাছে নালিশ মহিলার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.