অতিরিক্ত ভোটার তালিকায় এলাকার বিচারাধীন সকলের নাম থাকবে তো? এই নিয়ে উদ্বেগের মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বিএলওর। এবার ফের ঘটনাস্থল মালদহের চাঁচোল। এই মৃত্যুর জন্য কমিশনকে দায়ী করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন:
জানা গিয়েছে, মৃতের নাম উৎপল থোকদার। বয়স ৫৪ বছর। পেশায় ছিলেন এক হাই স্কুলের প্যারাটিচার। মালদহের চাঁচোল ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের নদাপাড়া ৯৩ নম্বর বুথে বিএলও’র দায়িত্বে ছিলেন। জানা যাচ্ছে, চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর এলাকার ১১০ জনের নাম ছিল বিচারাধীন। আগামিকাল অর্থাৎ সোমবার অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। সেই তালিকায় সকলের নাম থাকবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন উৎপল। এরই মাঝে রবিবার আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভ হয়নি। সেখানেই মৃত্যু হয় বিএলওর। হাসপাতাল সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে উৎপলের। পরিবারের দাবি, এর নেপথ্যে প্রবল মানসিক চাপ।
উল্লেখ্য, এসআইআর পর্বে বাংলায় মৃত্যু হয়েছে বহু ভোটার ও বিএলওর। ভোটাররা কেউ আতঙ্কে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। কারও আবার চাপ সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এদিকে পাহাড়প্রমাণ কাজের চাপের কাছে হার মেনে কোনও কোনও বিএলও নিজের জীবন শেষ করে দেওয়ার পথে হেঁটেছেন। সুইসাইড নোটে তাঁরা সেই কারণও লিখেছেন। শুধু তাই নয়, একাধিক বিএলও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। যা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অতিরিক্ত তালিকা প্রকাশের আগে ফের একই ঘটনার পুনরাবৃত্তি। মৃত্যু হল আরও এক বিএলওর।
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা
-
রাজসাক্ষী হতে চান! জমি দুর্নীতি মামলায় ইডি আদালতে আবেদন জয় কামদারের
-
বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আয়ুষ্মান কার্ড, আধার নম্বরেই মিলবে উপভোক্তার তথ্য