Jalpaiguri

প্রেমিকের সঙ্গে সম্পর্কে ‘অবনতি’, বাদানুবাদে জেরে রাজগঞ্জে ‘আত্মঘাতী’ একাদশ শ্রেণির ছাত্রী

মৃত নাবালিকার রাজগঞ্জ ব্লকের কাঞ্চনশ্রী গ্রামের বাসিন্দা। সে স্থানীয় বিদ্যালয়ের একাদশ শ্রেণির পড়ুয়া ছিল।

শান্তনু কর
শান্তনু কর

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৬:১২

options
link
প্রেমিকের সঙ্গে সম্পর্কে ‘অবনতি’, বাদানুবাদে জেরে রাজগঞ্জে ‘আত্মঘাতী’ একাদশ শ্রেণির ছাত্রী
প্রতীকী ছবি।

প্রেমিকের সঙ্গে সম্পর্কে অবনতি! দীর্ঘক্ষণ বাদানুবাদ। তাতেই আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী! ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির (Siliguri) রাজগঞ্জে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Advertisement

মৃত নাবালিকার রাজগঞ্জ ব্লকের কাঞ্চনশ্রী গ্রামের বাসিন্দা। সে স্থানীয় বিদ্যালয়ের একাদশ শ্রেণির পড়ুয়া ছিল। ঘটনার দিন সে প্রতিদিনের মতো স্কুল থেকে বাড়ি ফেরে। খাওয়াদাওয়ার পর দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। প্রথমে পরিবার বিষয়টিকে অস্বাভাবিক নজরে দেখেনি। কিন্তু দীর্ঘক্ষণ পরও কিশোরীর কোনও সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকাডাকি শুরু করে পরিবারের সদস্যরা। কিন্তু তারপরও কোনও উত্তর পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানলা দিয়ে উঁকি মেরে দেখেন, সিংলিয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে মেয়ে।

Advertisement

জানলা ভেঙে ঘরে ঢোকে পরিবারের লোকজন। খবর দেওয়া হয় রাজগঞ্জ থানায়। পুলিশ এসে কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক অনুমান, প্রেমিকের সঙ্গে ঝামেলার জন্য আত্মঘাতী হয়েছে সে।

Advertisement

পরিবারের দাবি, এক যুবকের সঙ্গে নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল। তারা বিভিন্ন জায়গায় ঘুরতেও যেত। ফোন মারফত নিয়মিত কথা হত তাঁদের। ঘটনার আগের দিনও তাদের দীর্ঘক্ষণ কথা হয়েছে বলে জানা গিয়েছে। পরিবারের প্রাথমিক অনুমান, প্রেমঘটিত কোনও কারণে সে এই চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.