জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে সোনা পাচারের ছক বানচাল। ১৬.৭ কেজি সোনা-সহ একজন পাচারকারীকে গ্রেপ্তার করল সীমান্তে কর্তব্যরত জওয়ানরা। বাজেয়াপ্ত সোনার আনুমানিক বাজার দর ১০.২৩ কোটি।
রানাঘাটে ভারত-বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত ৬৮ ব্যাটালিয়নের জওয়ানরা খবর পেয়েছিলেন, বিপুল অঙ্কের সোনা পাচার করা হবে। স্বাভাবিকভাবেই বাড়ানো হয় নজরদারি। শনিবার রাত ১১ টা নাগাদ এক সন্দেহজনক বাইক আরোহীকে দেখতে পান জওয়ানরা। বাইক আরোহী কাছে জওয়ানরা তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। এর পর তল্লাশি করা হলে ওই যুবকের কোমরে বাঁধা কাপড়ের বেল্ট থেকে উদ্ধার হয়েছে ১৭টি সোনার বার। গ্রেপ্তার করা হয়েছে বাইক চালককে।
[আরও পড়ুন: রেশন ডিলার তৃণমূল নেতানেত্রীর আত্মীয়রা! আদালতের নির্দেশ অমান্যে কাঠগড়ায় জেলা খাদ্য দপ্তর]
জানা গিয়েছে, ধৃতের নাম আজর মণ্ডল। বয়স ২৭ বছর। উত্তর ২৪ পরগনার রাজকোলের বাসিন্দা সে। জেরার মুখে ধৃত যুবক জানিয়েছে, সে অত্যন্ত দরিদ্র। ফুল চাষ করে পেট চালাত। মাস ছয়েক আগে জড়িয়ে পড়ে পাচারে। জানা গিয়েছে, বাংলাদেশের মাটিলা গ্রামের বাসিন্দা আলম মণ্ডলের কাছ থেকে এই জিনিসগুলি নিয়েছিল ওই যুবক।
[আরও পড়ুন: ‘মমতাকে হারাব, ডায়মন্ড হারবারে ভাইপোকে হারাব’, লোকসভা ভোটের আগে চ্যালেঞ্জ শুভেন্দুর]
সর্বশেষ খবর
-
অবসরের দেড় মাস আগে যাদবপুরের রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলকে অপসারণ, এবার দায়িত্বে কে?
-
জুসার-ব্লেন্ডারের দরকার নেই, রান্নাঘরের এই ৫ সরঞ্জামেই পান পুষ্টিকর ফলের রস
-
জলবায়ু পরিবর্তনের কুফল রুখতে ব্যর্থ! বিশ্বের ২০ শহরে তালিকায় ঠাঁই কলকাতারও
-
কলকাতার জোড়া শপিং মলে পুলিশ-দমকল, ‘অখাদ্য’র পর অগ্নিসুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখা অভিযান
-
জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল, ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের