সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: দম্পতির ঘরোয়া বিবাদের সমাধান করতে গিয়ে আক্রান্ত এক গৃহশিক্ষক। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই শিক্ষক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার পার্বতী গ্রামে। ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: উদয়ন গুহ গাড়ি ভাঙচুরের প্রতিবাদ, ১২ ঘণ্টার পরিবহণ ধর্মঘট দিনহাটায়]
সভার নির্দেশ মেনে বাড়ি ফিরে যায় অচিন্ত্য। কিন্তু সালিশি সভার সিদ্ধান্ত বিরুদ্ধে যাওয়ায় রাগে ফুঁসছিল ওই ব্যক্তি। অভিযোগ, সেই ক্ষোভেই রবিবার সন্ধেয় শচীন্দ্রবাবুর উপর চড়াও হয় অভিযুক্ত। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে ওই গৃহশিক্ষককে কোপায় সে। চিৎকারে শুনে স্থানীয়রা ছুটে যেতেই চম্পট দেয় অচিন্ত্য। এরপর স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করে। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই আক্রান্তের ভাইপো কৃষ্ণেন্দু বক্সি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ। এখনও পলাতক অভিযুক্ত।
[আরও পড়ুন: খবর সংগ্রহ করতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত সাংবাদিক, দর্শক পুলিশ]
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার