CM Suvendu Adhikari

সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য, গালিগালাজ! তমলুক থেকে গ্রেপ্তার অভিযুক্ত

ধৃতকে আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন তমলুক জেলা আদালতের বিচারক।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৯:৫২

options
link
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য, গালিগালাজ! তমলুক থেকে গ্রেপ্তার অভিযুক্ত
ধৃত ব্যক্তি আব্দুল গণি।

সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর মন্তব্য ও গালিগালাজ! এই অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল তমলুক থানার পুলিশ। ছাব্বিশের নির্বাচনের আগে থেকে সোশাল মিডিয়ায় এই ধরনের মন্তব্য করে পোস্ট করছিলেন অভিযুক্ত ব্যক্তি। এক বিজেপি কর্মীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

ধৃত ব্যক্তির নাম আব্দুল গণি। তাঁর বাড়ি তমলুক থানার অন্তর্গত ধলহরা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের সময় থেকে শুরু করে ভোট-পরবর্তী সময়েও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সোশাল মিডিয়ায় একাধিক আপত্তিকর, উস্কানিমূলক এবং বিদ্বেষমূলক পোস্ট ও মন্তব্য করেন তিনি। এর বিরুদ্ধে স্থানীয় এক বিজেপি কর্মী পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে তমলুক থানার পুলিশ। তদন্তের প্রাথমিক পর্যায়ে অভিযুক্তের বিতর্কিত সোশাল মিডিয়া পোস্টগুলি খতিয়ে দেখা হয়। ডিজিটাল তথ্যপ্রমাণ খতিয়ে দেখার পর মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত ব্যক্তিকে প্রথমে আটক করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার ধৃতকে তমলুক জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্টগুলির উৎস ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানতে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন মেনে তমলুক জেলা আদালত অভিযুক্তের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.