আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর আপ্তসহায়ক সুমিত রায়। দু’জনের বিরুদ্ধে নতুন করে ফের অভিযোগ। এবার ডায়মন্ড হারবার থানায়। দু’টি অভিযোগ জমা পড়েছে। অভিষেক ও সুমিত-সহ একটি অভিযোগে ২২ জনের বিরুদ্ধে ও অপর অভিযোগে ১১ জনের বিরুদ্ধে ২০২১ এর ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করলেন প্রাক্তন বিজেপি নেতা অশোক বর্মন ও এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার প্রবীর হালদার। অভিযোগের সঙ্গে তথ্যপ্রমাণ-সহ সেই সময়কার তাঁদের উপর অত্যাচারের বেশ কিছু ভিডিও পুলিশকে তাঁরা জমা দিয়েছেন বলে খবর।
ডায়মন্ড হারবার থানার সরিষা হাট এলাকার বাসিন্দা প্রবীর হালদার ও ডায়মন্ড হারবারেরই কলাগাছিয়ার বাসিন্দা অশোক বর্মন। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি দাসকে সঙ্গে নিয়েই ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করলেন তাঁরা। প্রবীর হালদারের অভিযোগ, ২০২১ সালে যখন কোভিড বা করোনার সময় চলছিল সেই সময় কিছু ত্রাণ অসহায় মানুষদের বিলি করছিলেন, তৃণমূলের তরফ থেকে অভিযোগ আসে ওই ত্রাণ বিলি না করে সেই টাকা তৃণমূলের হাতে দিতে হবে। ত্রাণ বিলি করবে তৃণমূল। তাতে রাজি হননি সরিষা হাট বাসিন্দা প্রবীর হালদার। এরপর তৃণমূল মদতপুষ্ট দুষ্কৃতীরা লাঠি, রড নিয়ে তাঁর বাড়ি ভাঙচুর করে। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেয়। বাড়ির অন্যান্য সদস্যদেরও মারধর করে বলে অভিযোগ। হুমকি দেয় থানায় জানানো যাবে না। যদিও সেইসময় তিনি থানাতে অভিযোগ জানাতে আসেন ও অভিযোগ জমা দেন। কিন্তু কোন কাজ হয়নি! উলটে থানায় আসার অপরাধে তাঁর বাড়ির সামনে একের পর এক এক বোমা ফেলা হয়েছিল বলে অভিযোগ। ভাঙচুর করা হয়েছিল ঘরের আসবাবপত্র, জানলা দরজার কাঁচ। লুটপাট হয়েছিল তার ঘরের জিনিসপত্রও।
আরও পড়ুন:

অন্যদিকে তৎকালীন বিজেপির জেলা সহ সভাপতি অশোক বর্মনের বাড়িতেও বিজেপি করার অপরাধে ২০২১ এর ভোট পরবর্তী সন্ত্রাসের তৃণমূলের গুন্ডা বাহিনী হামলা চালায় বলে অভিযোগ। অশোক বর্মনকে মেরে হাত পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এহেন অবস্থায় কোনওরকমে ওই হাত পা ভাঙা অবস্থায় অ্যাম্বুলেন্সে কলকাতায় গিয়ে চিকিৎসা করেন তিনি। এরপর প্রায় বছরখানেক ঘরছাড়া ছিলেন অশোক বর্মন। এরপর যখন এসে অভিযোগ দায়ের করতে যান তখন অভিযোগ নেওয়া হয়নি থানায়, এমনটাই অভিযোগ তাঁর।
কিন্তু পালাবদলের পরেই বাংলায় বদলেছে রাজনৈতিক পরিস্থিতি। দুর্নীতি, তোলাবাজিতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অভয়বার্তা পাওয়ার পরেই থানাতে অভিযোগ দায়ের করলেন অশোক বর্মন ও প্রবীর হালদার । কয়েকদিনের মধ্যে তদন্ত করে এফআইআর রুজু করার আশ্বাস পুলিশ তাঁদের দিয়েছেন বলে জানা গিয়েছে।
সর্বশেষ খবর
-
শনি-রবি শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, রইল তালিকা
-
ভেঙে ঝুলছে বিপক্ষ ফুটবলারের হাঁটু! কড়া ট্যাকল করা কাতারি ডিফেন্ডারকে ‘নজিরবিহীন’ শাস্তি
-
ব্যাঙ্কে এআই ব্যবহার নিয়ে সতর্ক আরবিআই, কড়া পদক্ষেপের পথে কেন্দ্রীয় ব্যাঙ্ক
-
থানা ভাঙচুর, পুলিশকর্মীদের হেনস্তা, কাশ্মীরের কিশতওয়ার ৪০ সেনাকর্মীর বিরুদ্ধে এফআইআর
-
আগামিকাল থেকে বন্ধ ইপিএফও’র পোর্টাল, কাজ করবে না উমঙ্গ অ্যাপও! জানুন কী করণীয়