Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Uniform Civil Code Bill in West Bengal

এবার পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি, ‘সংকল্প’ পূরণে সোমেই বিল পেশ শুভেন্দু সরকারের!

এর আগে উত্তরাখণ্ড, গুজরাট ও অসমে ইউসিসি চালু হয়েছে।

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ২০:০৪

link
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়
ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ২০:০৪

options
link
এবার পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি, ‘সংকল্প’ পূরণে সোমেই বিল পেশ শুভেন্দু সরকারের! zoom
ফাইল ছবি।
Advertisement

এবার বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি)! সোমবারই বিধানসভায় বিল পেশ করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে ইউসিসি বলবৎ করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কথা দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই কথাই রাখতে চলেছে নতুন সরকার।

ইতিমধ্যেই গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের মতো রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। বারবার মোদি সরকার বলছে, আইন সবার জন্য সমান। একই দেশে দু’রকমের ব্যবস্থা চলতে পারে না। আইনি বৈষম্য মেনে নেওয়া হবে না। সবার জন্য সম-আইন। এই ব্যবস্থা বলবৎ করতেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে ইউসিসি বলবৎ হচ্ছে। ক্ষমতা দখলের পর পশ্চিমবঙ্গও সেই পথেই হাঁটতে চলেছে বলে খবর।

Advertisement

অভিন্ন দেওয়ানি বিধি হল, বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ ও লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে ধর্ম, জাতি বা লিঙ্গ নির্বিশেষে ভারতের সব নাগরিকের জন্য একক ও অভিন্ন আইন। বাংলায় সরকার গঠনের তিন মাসের মধ্যে লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। নির্বাচনের আগে মুর্শিদাবাদে দলীয় জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, রাজ্যে ইউসিসি চালু করা হবে। বিজেপির সংকল্প পত্রেও বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রতিশ্রুতি ছিল। যদিও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ক্ষমতায় এলে রাজ্যে ইউসিসি চালু হতে দেবেন না তিনি। এরপর ছাব্বিশের নির্বাচনে ভরাডুবি হয় তৃণমূলের। রাজ্যে ক্ষমতায় আসার পর এবার ইউসিসি চালুর উদ্যোগ নিতে চলেছে শুভেন্দু সরকার। চলতি বিধানসভার অধিবেশনেই এই বিলটি পেশ করা হতে পারে। জানা গিয়েছে, আগামী সোমবার বিধানসভায় ইউসিসি বিল পেশ হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.