দেবব্রত মণ্ডল, বারুইপুর: করোনা (Coronavirus) মোকাবিলায় রাজ্যে জারি একাধিক বিধিনিষেধ। বাস চলাচল শুরু হয়েছে। তবে এখনও আমজনতার জন্য বন্ধ ট্রেন। শুধুমাত্র বিশেষ বিশেষ পেশার সঙ্গে যু্ক্ত মানুষদের জন্য চলছে স্টাফ স্পেশ্যাল। সেই স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়তে গিয়েই বিপত্তি। অতিরিক্ত ভিড়ে ক্যানিং লাইনে সোনারপুরে স্পেশ্যাল স্টাফ ট্রেন থেকে পড়ে গেলেন এক রেলযাত্রী। গুরুতর জখম অবস্থায় বর্তমানে হাসপাতালে ভরতি তিনি।
জানা গিয়েছে জখম ওই যাত্রীর নাম তাপস মণ্ডল। তিনি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার দক্ষিণ নারায়ণপুরের বাসিন্দা। ক্যানিং ডাউন স্পেশ্যাল স্টাফ ট্রেনে (Staff Special Train) যাতায়াত করছিলেন তিনি। বুধবার সন্ধেয়ও তার অন্যথা হয়নি। তবে ট্রেনটিতে অতিরিক্ত ভিড় ছিল। ওই যাত্রী একেবারে দরজা সামনে দাঁড়িয়েছিলেন। ভিড়ে নিজেকে সামলে রাখতে পারেননি তিনি। ক্যানিং লাইনের সোনারপুর ও বিদ্যাধরপুর স্টেশনের মাঝে গণশক্তি মোড়ের কাছে ওই রেল যাত্রী ট্রেন থেকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় যুবকরাই তাঁকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় সোনারপুর জিআরপিকে। প্রথমে বারুইপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ওই রেল যাত্রীকে নিয়ে যাওয়া হয়। তাপসবাবুর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। তাই চিকিৎসকদের পরামর্শমতো তাঁকে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
[আরও পড়ুন: অবিরাম বৃষ্টি নাকি দেখা মিলবে ঝলমলে রোদের? জেনে নিন কেমন থাকবে আবহাওয়া]
করোনা সংক্রমণ এড়াতে দূরত্ব বজায় রাখার কথা বারবার বলছেন বিশেষজ্ঞরা। তা সত্ত্বেও স্টাফ স্পেশ্যাল ট্রেনে কেন এত ভিড় হচ্ছে, উঠছে সেই প্রশ্ন। রাজ্যের করোনা গ্রাফ বর্তমানে যথেষ্ট নিম্নমুখী। এই পরিস্থিতিতে এমন ঠেসাঠেসি করে যাতায়াতে করোনা সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
[আরও পড়ুন: আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের নম্বর-সহ তালিকা প্রকাশের দিনক্ষণ জানাল SSC]
সর্বশেষ খবর
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!
-
‘বন্ধু’ ইরানের পিঠে ছুরি! নিজেকে বাঁচাতে তেহরানের আস্থা ভেঙে বোমাবর্ষণের পথে পাকিস্তান
-
গঙ্গার গ্রাসে গোটা ভূতনি, বন্যা পরিস্থিতি চাক্ষুস করে আঁতকে উঠলেন আধিকারিকরা
-
৯১ বছরেও তরতাজা তরুণী! অবিশ্বাস্য ভল্টের ভিডিও ভাইরাল হতেই শিরোনামে মার্কিন বৃদ্ধা