সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তঃসত্ত্বার উপর নৃশংস অত্যাচারের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তরুণীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর মা-সহ ২ জন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের (Maldah) ইংরেজবাজারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, এদিন সকালে বাজার থেকে ফিরছিলেন ইংরেজবাজারের বিঘাকৃষ্ণ গ্রামের বাসিন্দা ওই তরুণী। সেই সময় আচমকাই তাঁর পথ আটকায় কয়েকজন যুবক। অভিযোগ, ওই তরুণীর কাছে টাকার দাবি জানায় তারা। তিনি তা দিতে রাজি না হওয়ায় রণমূর্তি ধারণ করে অভিযুক্তরা। বধূকে রাস্তায় ফেলে মারধর শুরু করে। অভিযোগ, ওই অন্তঃসত্ত্বার পেটেও লাথি মারা হয়।
[আরও পড়ুন: করোনা আক্রান্ত শহিদ দিবসের সভায় যোগ দেওয়া জাঙ্গিপাড়ার বিধায়ক, আতঙ্কে কাঁটা তৃণমূল নেতৃত্ব]
বধূর মা ও এক প্রতিবেশী তাঁকে বাঁচাতে গেলে অভিযুক্তরা হামলা চালায় তাঁদের উপর। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ওই তরুণীর পরিবারের তরফে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের কথায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় তাণ্ডব চালাচ্ছে অভিযুক্তরা। ফলে একাধিকবার এলাকার মানুষদের সমস্যার সম্মুখীনও হতে হয়েছে।
[আরও পড়ুন: চুরির অপবাদে ‘পুলিশি অত্যাচার’, পরিযায়ী শ্রমিকের আত্মহত্যার ঘটনায় ক্লোজড লোকপুরের ওসি]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের