রাজা দাস, বালুরঘাট: স্কুলের ভিতরেই পাঁচ বছর বয়সি আদিবাসী ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ। কাঠগড়ায় খোদ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক। বালুরঘাট থানায় অভিযোগ দায়ের। গ্রেপ্তার অভিযুক্ত শিক্ষক।
ঘটনার সূত্রপাত শনিবার। অভিযোগ, স্কুল চলাকালীন ওই ছাত্রীর উপরে যৌন নির্যাতন করা হয়। বাড়ি ফিরে ঘটনাটি জানায় সে। রবিবার দুপুরে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। থানার সামনে বিক্ষোভ দেখান আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।
[আরও পড়ুন: ‘সাহস থাকলে অন্য ধর্ম নিয়েও বলুন’, সনাতন বিতর্কে এবার আসরে নির্মলা]
অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। নির্যাতিতা নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য বালুরঘাট হাসপাতালেও পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানান, অভিযোগ দায়ের হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
[আরও পড়ুন: ‘ঘরের ছেলে’ মোদির জন্মদিনে বিনামূল্যে অটো পরিষেবা সুরাটে! অভিনব উদযাপন চালকদের]
সর্বশেষ খবর
-
৪৫ তম প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট, রবীন্দ্র ভিঠালরাও ঘুগের শপথে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী
-
‘ভেড়ার দল’ কটাক্ষ রাজবীরের, শান্ত দীপেন্দু ক্ষেপে বললেন, ‘কাউকে ভয় পাই না’, ‘বিগ বস’-এ তুলকালাম!
-
বিপর্যয়ের মধ্যেই কাঁপল মাটি, বিধ্বস্ত নেপালে এবার ভূমিকম্প!
-
মনোনীত ভোজিনহা, ব্যালন ডি’অরের লড়াইয়ে ইতিহাস মেসির! হালান্ড-ইয়ামালদের সঙ্গে লড়াইয়ে কারা?
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাবেন? চলবে বিশেষ ট্রেন, জানুন সময়সূচি