সময় যত এগোচ্ছে বদলে যাচ্ছে ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)র সমীকরণ। রাজবীর দে বিগ বস দুর্গে প্রবেশের পর চর্চায় তিনিই। বিভিন্ন কৌশলে তিনি যে প্রতিযোগীদের একতা ভেঙে দেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছেন, তা বলাই বাহুল্য। এবার টাস্কের মাঝে প্রতিযোগীদের ‘ভেড়ার দল’ বলে কটাক্ষ করলেন রাজবীর। তাতেই মেজাজ হারালেন শান্ত বলেই পরিচিত প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। রাজবীরের চোখে চোখ রেখে বললেন, “দীপেন্দু বিশ্বাস কাউকে ভয় পায় না।” প্রথম এই রূপে দেখা গেল তাঁকে।
টাস্কের মাঝেই দেখা গেল প্রতিযোগীদের ‘ভেড়ার দল’ বলে তোপ দাগলেন রাজবীর। স্বাভাবিকভাবেই সকলেই প্রতিবাদ করেন। গোটা ঘটনায় ভীষণ তাৎপর্যপূর্ণ দীপেন্দুর আচরণ। দীপেন্দুই এবার মেজাজ হারালেন। রাজবীর ভেড়ার পাল কটাক্ষ করতেই সুর চড়ালেন তিনি। বললেন, “একদম ভেড়ার পাল বলবি না। আমি কাউকে ভয় পাই না।”
আরও পড়ুন:
দুর্গে প্রবেশের পর থেকেই সকলের নজরে রাজবীর। বর্তমানে যা পরিস্থিতি তাতে জয়িতা চট্টোপাধ্যায় ছাড়া সকলেই তাঁর বিরুদ্ধে। অবস্থা বেগতিক বুঝে জয়িতার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছেন রাজবীর। তাঁকে যে কোনও মূল্যে এ সপ্তাহের ক্যাপ্টেন বানানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। যদিও ক্যাপ্টেন নির্বাচনের জন্য চলছে একটি টাস্ক। তার ফলাফলের ভিত্তিতেই হবে ক্যাপ্টেন। সেই টাস্কের মাঝেই দেখা গেল প্রতিযোগীদের ‘ভেড়ার দল’ বলে তোপ দাগলেন রাজবীর। স্বাভাবিকভাবেই সকলেই প্রতিবাদ করেন। গোটা ঘটনায় ভীষণ তাৎপর্যপূর্ণ দীপেন্দুর আচরণ।
‘বিগ বসে’র শুরু থেকেই দেখা গিয়েছে অত্যন্ত শান্ত-নির্বিবাদী লোক প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। গত প্রায় ১০ দিনে একবারও কারও সঙ্গে কথা কাটাকাটিতেও জড়াতে দেখা যায়নি তাঁকে। প্রতি ক্ষেত্রে নিজের দায়িত্ব পালন করেছেন কোনওরকম অশান্তি ছাড়াই। বরং প্রতিযোগীদের আলোচনায় একাধিকবার শোনা গিয়েছে দীপেন্দুর প্রশংসা। সেই দীপেন্দুই এবার মেজাজ হারালেন। রাজবীর ভেড়ার দল কটাক্ষ করতেই সুর চড়ালেন তিনি। বললেন, “একদম ভেড়ার পাল বলবি না। আমি কাউকে ভয় পাই না।” ভাইরাল একটি ক্লিপে দেখা যাচ্ছে, যে টাস্ক নিয়ে এত অশান্তি সেটা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন ‘লাফটারসেন’ নিরঞ্জন ও ভরত কল। এবিষয়ে সরাসরি বিগ বসের সঙ্গে কথা বলার সিদ্ধান্তও নিয়েছে তাঁরা।
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত