শান্তনু কর, জলপাইগুড়ি: মাকে খুন করে দেহের পাশেই রাত কাটাল ছেলে! ভয়ংকর এই ঘটনার সাক্ষী ডুয়ার্স (Dooars)। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃত মহিলার নাম বাবলি ওঁরাও। ডুয়ার্সের তেলিপাড়া চা বাগানের বাসিন্দা তিনি। স্থানীয় বাসিন্দা মারফত জানা গিয়েছে, কাছেই ছিল বাবলির মেয়ের বাড়ি। প্রতিদিন সকালে সেখানে চা খেতে যেতেন তিনি। সোমবারও যাওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তিনি না যাওয়ায় সন্দেহ হয় মেয়ের। এরপরই বাবলি ওঁরাওয়ের বাড়িতে আসেন তাঁর মেয়ে। দেখেন ঘরে পড়ে রয়েছে বৃ্দ্ধার দেহ। পাশে বসে রয়েছে তাঁর ভাই উত্তম ওঁরাও। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। উত্তমকে গ্রেপ্তার করেছে বানারহাট থানার পুলিশ।
[আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে পলাতক মা, ফের বিয়ে করতে পারেন বাবা, আতঙ্কে আত্মঘাতী ৯ বছরের বালক]
ঠিক কী হয়েছে? প্রতিবেশীদের থেকে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, কুড়ি হাজার টাকা নিয়ে বাবলির সঙ্গে অশান্তি হচ্ছিল উত্তমের। বাবলি জানিয়েছিলেন, তাঁর পক্ষে ২০ হাজার টাকা দেওয়া সম্ভব নয়। সেই কারণেই মা-ছেলের মধ্যে প্রবল বচসা হয়। সেই কারণেই রাগের বশে মাকে খুন করে উত্তম। এরপর সারারাত মায়ের পাশেই ছিল সে।
পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে এই নৃশংসতা, তা জানার চেষ্টা চলছে। মৃতের প্রতিবেশীদের সঙ্গেও কথা বলা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। মায়ের এই পরিণতিতে কান্নায় ভেঙে পড়েছেন বাবলির মেয়ে।
[আরও পড়ুন: আধুনিক যুগের ‘সহমরণ’! শোকে স্বামীর চিতার কাছেই গায়ে আগুন দিয়ে আত্মঘাতী স্ত্রী]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?