শংকরকুমার রায়, রায়গঞ্জ: পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন বধূ, এমনই দাবি তাঁর শ্বশুরবাড়ির লোকজনের। ‘সবক’ শেখাতে তাঁকে মারধর করে কেটে নেওয়া হল চুল। মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী উত্তর দিনাজপুরের করণদিঘি থানার কাপাচণ্ডী গ্রাম। জখম মহিলাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে।
আক্রান্ত মহিলার অভিযোগ, “প্রমাণ ছাড়াই পরিকল্পিতভাবে আমাকে মারধর করে চুল কেটে সামাজিক সম্মান নষ্ট করা হয়। শ্বশুরবাড়ির লোকজনেরা এসব করেছে। জোর করে ঘরে ঢুকে নগদ ৫০ হাজার টাকা-সহ দু’ভরি সোনার ও ৩০ ভরি রুপোর গয়না লুট করা হয়। ঘরের যাবতীয় আসবাবপত্রও লুট করা হয়েছে।”
[আরও পড়ুন: কী ডাউনলোড করা হয়েছিল? লিপস অ্যান্ড বাউন্ডসের বিতর্কিত সেই ১৬ ফাইল দেখবে হাই কোর্ট]
মারধর করে চুল কেটে নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি SangbadPratidin.in। ঘটনার কথা জানিয়ে করণদিঘি থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার স্বামী। মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। অসুস্থ ওই মহিলাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে।
[আরও পড়ুন: হাওড়া স্টেশনেই প্রসব বেদনা, মহিলার ত্রাতা হয়ে এগিয়ে এল আরপিএফ]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত