A youth allegedly raped his ex girlfriend

ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি দিয়ে প্রাক্তন প্রেমিকাকে ‘ধর্ষণ’, পলাতক যুবক

যুবকের বাবা ও কাকাকে আটক করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২১, ০৯:৪৬

options
link
ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি দিয়ে প্রাক্তন প্রেমিকাকে ‘ধর্ষণ’, পলাতক যুবক

গোবিন্দ রায়, বসিরহাট: এক সময় দু’জনের মধ্যে গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক। হাতে হাত রেখে একই পথে হাঁটতে শুরু করেছিলেন দু’জনে। মুহূর্তেই সম্পর্ক গাঢ় হয়। ঘনিষ্ঠ মুহূর্তও কাটিয়েছেন তাঁরা। আচমকাই সম্পর্কে বিচ্ছেদ আসে। দু’জনের পথ আলাদা হয়ে যায়। সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তরুণী। তা সত্ত্বেও প্রেমিকের হাত থেকে নিষ্কৃতি পাননি তিনি। পরিবর্তে প্রেমিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তাঁর। তরুণীর দাবি, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করার হুমকি দিয়ে ওই যুবক ধর্ষণ (Rape) করে তাঁকে।  

Advertisement

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার (Baduria) যশাইকাটির কলিঙ্গা গ্রামের বাসিন্দা ওই তরুণী। এলাকারই বাসিন্দা সোনু মণ্ডলের সঙ্গে আলাপ হওয়ামাত্রই তাকে ভাল লেগে যায় তরুণীর। মাত্র কয়েকদিনেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। মন দেওয়া নেওয়ার পর সম্পর্ক ঘনিষ্ঠ রূপ নিতে বেশি সময় লাগেনি। তবে বছরখানেকের মধ্যে বিচ্ছেদ আসে। কিন্তু তরুণী জানতেন না ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে রেখেছে ওই যুবক। 

Advertisement

[আরও পড়ুন: হোয়াইট হাউসে মোদি-বাইডেন বৈঠক, ‘নতুন অধ্যায় শুরু’, মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের]

বিচ্ছেদ হওয়ার পরেও ওই যুবক তার প্রাক্তন প্রেমিকাকে ফোন করে। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেয়। সেই হুমকি দিয়ে তরুণীর কাছ থেকে ৭ হাজার টাকা দাবি করে সে। প্রথমে টাকা দিতে রাজি হননি তরুণী। পরে যদিও ছবি ভাইরাল হওয়া আটকাতে ৭ হাজার টাকা দিতে রাজি হন। ওই যুবকের কথামতো নির্দিষ্ট সময়ে টাকা দিতে যান তিনি। অভিযোগ, তরুণী টাকা দিতে গেলে তাঁকে ধর্ষণ করা হয়।

Advertisement

এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন ওই তরুণী। শুক্রবার বাদুড়িয়া থানায় যান তরুণী। প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্ত সোনু মণ্ডল আপাতত এলাকাছাড়া। পুলিশ ওই যুবককে না পেয়ে তার বাবা ও কাকাকে আটক করেছে। 

[আরও পড়ুন: আগামী সপ্তাহে পাঁচদিন বন্ধ কলকাতার একাধিক এলাকার মদের দোকান]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.