বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: লকডাউনে বন্ধ উপার্জন। ফলে চরম খাদ্য সংকট নিত্যসঙ্গী। সেই সুযোগকে কাজে লাগিয়ে টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপের মাজদিয়া এলাকায়। ইতিমধ্যেই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বছর আটেকের ওই নাবালিকার বাবা পেশায় পরিযায়ী শ্রমিক। লকডাউনের কারণে ভিনরাজ্যে আটকে তিনি। নবদ্বীপের বাড়িতে মা ও বোনের সঙ্গে রয়েছে ওই নাবালিকা। স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতিতে চরম অর্থাভাব নিত্যসঙ্গী। কোনওক্রমে দু’বেলা দু’মুঠো জুটছে। এই পরিস্থিতিতেই সুরজিৎ নামে এক প্রতিবেশী যুবকের বাড়িতে খেলতে গিয়েছিল তৃতীয় শ্রেণির ছাত্রী ওই নাবালিকা। অভিযোগ, সেই সময় টাকার প্রলোভন দেখিয়ে তাকে ঘরে নিয়ে যায় বছর কুড়ির ওই যুবক। সেখানেই ধর্ষণের চেষ্টা করে নাবালিকাকে।
[আরও পড়ুন: মৃতদের রেশন কার্ড ব্যবহার করে খাদ্যসামগ্রী মজুতের অভিযোগ, ধৃত বিজেপি নেতা]
বাড়ি ফিরে রাতে খাবার খাওয়ার সময় গোটা ঘটনাটি মাকে জানিয়ে কান্নায় ভেঙে পড়ে ওই নাবালিকা। এরপর ওই মহিলা এক প্রতিবেশীকে সব বলেন। এরপর তাঁর পরামর্শেই যুবকের বিরুদ্ধে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতার মা। শুক্রবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। এদিনের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে ওই নাবালিকা। কারও সঙ্গে কথা তো দূর, নিজেকে ঘরবন্দি করে রেখেছে সে। আতঙ্কে কাঁটা তার মা-ও।
[আরও পড়ুন: নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ইট-পাথর, বন্দি বিক্ষোভে ফের সংশোধনাগারে ধুন্ধুমার]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!