শাহাজাদ হোসেন, ফরাক্কা: প্লাস্টিক কারখানর ম্যানেজারকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মু্র্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জে। অভিযোগ, ওই ব্যক্তিকে খুন করে বেশ কিছু টাকাপয়সা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কিন্তু ঘটনার পিছনে কাদের হাত রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, আদতে হাওড়ার (Howrah) সালকিয়ার বাসিন্দা কেতন বেদেআলি রাজু নাম ওই যুবক। দীর্ঘক্ষণ ধরেই মুর্শিদাবাদের ওই প্লাস্টিক কারখানায় ম্যানেজার পদে কর্মরত ছিলেন তিনি। থাকতেনও ঘোরশালাইয়ের ওই কারখানাতেই। জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই বুধবার রাতেও খাওয়াদাওয়া সেরে কারখানাতেই ঘুমিয়েছিলেন ওই ব্যক্তি। রাতে আচমকা সেখানে হানা দেয় একদল দুষ্কৃতী। অভিযোগ, রাজুবাবুর কপালে পরপর দুটো গুলি করে তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ম্যানেজারের। এরপর কারখানার আলমারি ভেঙে নগদ টাকা পয়সা নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।
[আরও পড়ুন: সাগরে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে]
বৃহস্পতিবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে যায় পুলিশ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। কিন্তু লুঠের কারণেই কি খুন? নাকি এর পিছনে লুকিয়ে অন্যরহস্য? তা জানার চেষ্টা করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। প্রসঙ্গত, ওই কারখানার মালিক দীর্ঘদিন ধরেই বাইরে থাকেন।
[আরও পড়ুন: রাজ্যের ২ কোভিড হাসপাতাল নিয়ে বিস্তর অভিযোগ, খতিয়ে দেখতে আসছেন ICMR’এর বিশেষজ্ঞরা]
সর্বশেষ খবর
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার
-
স্ত্রীর সঙ্গে বনিবনা মোটেই ভালো নয়! মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোবিন্দা?
-
‘কাঞ্চনের স্পার্ম কাউন্ট নিয়ে চিন্তায়…’, দ্বিতীয় সন্তান হতেই নিন্দুকদের কী জবাব শ্রীময়ীর?
-
বাংলার ডিম থেপারি এবার ইউরোপেও! কসোভোর ভরা পার্লামেন্টে প্রধানমন্ত্রীর উপর ডিম বর্ষণ
-
‘কাঁটা’ হাসিনা, আগামী মাসে ভারত সফর এড়াচ্ছেন তারেক! ত্রিবেদীর কথায় কোন ইঙ্গিত?