দেবশ্রী সিনহা: মানস ভুঁইয়া-সহ যাঁরা কংগ্রেস থেকে অন্য দলে যোগ দিয়েছেন তাঁদের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান৷ শুক্রবার মান্নানের নেতৃত্বে সাংসদ এএইচ খান চৌধুরি ও তাঁদের আইনজীবী সুভাশিস ভৌমিক ১১ পাতার একটি স্মারকলিপি জমা দেন প্রধান নির্বাচন কমিশনার নসিম জাইদির কাছে৷ দাবি করেন, রাজ্যে ‘অ্যান্টি ডিফেকশন’ আইনের লঙ্ঘন করা হয়েছে৷ অর্থাৎ রাজ্যের বিধায়ক ইস্তফা না দিয়েই নতুন দলে যোগ দিয়েছেন৷ অথচ বিধানসভার স্পিকার কোনও পদক্ষেপই নেননি৷ উদাহরণ হিসেবে মানস ভুঁইয়া-সহ অন্যান্য বিধায়ক, যাঁরা গতবছর এবং চলতি বছরে দল ছেড়েছেন তাঁদের কথা বলা হয়েছে৷ এমনকী, ল-কমিশনের দেওয়া সুপারিশের কথা বলেছেন তাঁরা৷ যেখানে বলা হয়েছে, যেহেতু স্পিকার একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, তাই বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব ন্যস্ত হোক রাজ্যপাল ও রাষ্ট্রপতির হাতে৷
সর্বশেষ খবর
-
‘ভুল আর ইচ্ছাকৃত আঘাত এক নয়’, সৃজলার চোট নিয়ে সাফাই নন্দিনীর টিমের, কী বলছে নেটপাড়া?
-
ম্যাকডোনাল্ডসের আউটলেটে ইঁদুরের লুকোচুরি! ‘ঘিনঘিনে’ ভিডিও ঘিরে শোরগোল
-
সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন ব্যক্তির! স্ত্রী ‘কীর্তি’ ফাঁস করতেই গ্রেপ্তার
-
নৌকায় চেপে ত্রাণ বিলি, বিহারের বন্যাদুর্গতদের পাশে ‘মসিহা’ সোনু সুদ
-
সিন্ধু জলচুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে ‘মিথ্যাচার’, পাকিস্তানের ষড়যন্ত্র ফাঁস নয়াদিল্লির