দেশের বিভিন্ন নামী, দামি রেস্তরাঁ ও হোটেলে পচা খাবারের সন্ধান মেলার পর বিতর্ক ঘনিয়েছিল। এর মধ্যেই এবার ম্যাকডোনাল্ডসের আউটলেটে দেখা মিলল ইঁদুরের। টেবিল-চেয়ারে তাদের নেচে বেড়ানোর ভিডিও ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্কের। গুজরাটের রাজকোটের এই ঘটনা প্রকাশ্যে আসতেই মুখ খুলল সংস্থাও।
ভিডিওয় দেখা গিয়েছে, টেবিল ও চেয়ারে নেচে নেচে ঘুরে বেড়াচ্ছে দু’টি নেংটি ইঁদুর। এক গ্রাহক তাঁর ফোনে তুলে ফেলেন দৃশ্যটি। ভিডিওয় ম্যাকডোনাল্ডসের বোর্ড ও মেনু স্পষ্টতই দৃশ্যমান। ফলে ওই দৃশ্য যে বিখ্যাত সংস্থার আউটলেটেরই, সেব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল। ভিডিও ছড়িয়ে পড়তেই সেখানে হাজির রাজকোট স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। তাঁরা সেখানে পৌঁছে জিজ্ঞাসাবাদ শুরু করতেই আউটলেটের ম্যানেজার দাবি করেন যে, পাশের একটি নির্মীয়মাণ এলাকা থেকে ইঁদুরগুলো ভেতরে ঢুকেছিল।
Hello @grok. Is this correct 🚨Rats found in the McDonald’s outlet in Rajkot pic.twitter.com/lyJnk6sIhz
— Wynner (@wynnner) September 22, 2026
বিষয়টি নিয়ে মুখ খুলেছে ম্যাকডোনাল্ডস ইন্ডিয়াও (পশ্চিম ও দক্ষিণ শাখা)। তাদের তরফে একটি বিবৃতি পেশ করে জানানো হয়েছে, ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ অভ্যন্তরীণ তদন্ত চলছে। রক্ষণাবেক্ষণ নিয়ে তাদের ‘জিরো-টলারেন্স’ রয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে আশ্বস্ত করে জানানো হয়েছে, প্রয়োজনীয়। কিন্তু এহেন দাবির পরও প্রশ্ন উঠছে, তাহলে আউটলেটে ওই দৃশ্য দেখা গেল কী করে। উল্লেখ্য, খাওয়ার জায়গায় ইঁদুরের প্রবেশে বহু মারাত্মক রোগ ছড়ানোর আশঙ্কা সৃষ্টি করে। এই ঘটনাটি নিয়ে অনলাইনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি পশ্চিমবঙ্গে বিভিন্ন দোকান, হোটেল, রেস্তোরাঁতে নজরদারি চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার, পচা উপকরণ পেয়েছে প্রশাসন। কড়া হাতে ব্যবস্থাও নেওয়া হয়েছে। একই অবস্থা দেখা গিয়েছে দেশের নানা প্রান্তে। ফলে প্রশ্ন উঠছে, আদৌ নামী রেস্তরাঁ বা আউটলেটে খেতে গিয়ে যথাযথ পরিষেবা পাচ্ছেন কি উপভোক্তারা? সেই প্রশ্ন আরও উসকে দিল ম্যাকডোনাল্ডসের ইঁদুর কাণ্ড।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার রবিবারেও খোলা থাকবে ব্যাঙ্ক! উৎসবের আগে পরিষেবা সচল রাখতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
-
পুজো মণ্ডপে এলইডি বিজ্ঞাপনে ৫০ হাজার পর্যন্ত কর! পুরসভার নির্দেশে চাপে উদ্যোক্তারা
-
ভক্তের লাইনে দীর্ঘ অপেক্ষার পর গণপতি দর্শন, চেক বাউন্সকাণ্ডে ‘পাপমোচন’ রাজপালের!
-
সরকারি কর্মীদের জন্য সুখবর! অক্টোবরে অগ্রিম বেতন, পাবেন বর্ধিত ডিএ
-
পুজোয় শাড়ির থেকেও নজর কাড়বে ব্লাউজ! ৫ অন্যধারার ডিজাইনে হয়ে উঠুন অনন্যা