সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে উপনির্বাচন (Sagardighi Byelection)। তার আগের রবিবার হাই ভোল্টেজ প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর প্রচারমঞ্চ থেকে তিনি বিরোধী প্রার্থীদের সুপ্ত চরিত্র কার্যত প্রকাশ্যে আনলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বাম-কংগ্রেস জোটপ্রার্থী বাইরন বিশ্বাসের ‘আঁতাঁতে’র অভিযোগ তুললেন তিনি। মঞ্চেই তাঁদের একটি ছবি প্রকাশ্যে আনলেন অভিষেক। আর তা দেখিয়ে সাধারণ জনতার প্রতি তাঁর বার্তা, ”এঁদের ভোট দেওয়া মানে আসলে বিজেপির হাত শক্ত করা।”
সাগরদিঘি উপনির্বাচনে এবার কংগ্রেস প্রার্থীকেই সমর্থন দিচ্ছে বামেরা। কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসই লড়বেন জোট প্রার্থী হিসেবে। আর তাঁর সঙ্গেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) একটি ছবি প্রকাশ্যে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘির দিঘীর পাড়ের সভায় তিনি ডেকে নেন তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তাঁকেই বলেন সেই ছবি তুলে ধরতে। দেবাশিসবাবু একটি হোর্ডিং তুলে ধরে দেখান, সেখানে শুভেন্দু অধিকারীর সঙ্গে বাইরন বিশ্বাসকে ছবি রয়েছে।

তা দেখিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ”চিনে নিন কাদের সঙ্গে কাদের আঁতাঁত রয়েছে। এঁদের ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। এখানে মীরজাফররা প্রার্থী হয়েছে। অধীর চৌধুরী কি জানতেন না? তিনি তো কোন প্রতিবাদ করেননি। জেনে রাখুন, সাগরদিঘির একটি বুথেও যদি তৃণমূল হেরে যায়, তাহলে সেটা মীরজাফরের বুথ। সাগরদিঘির উপনির্বাচন ২০২১ এর বিধানসভা ভোটের চেয়েও গুরুত্বপূর্ণ।”
[আরও পড়ুন: দিল্লি টেস্টে ব্যর্থতার পরেই দল থেকে বাদ পড়তে পারেন রাহুল, নেটদুনিয়ায় মিমের বন্যা]
এরপর অভিষেক সাগরদিঘির বিড়ি শ্রমিকদের প্রসঙ্গ তোলেন। বলেন, ”আমি শুনেছি এখানকার বিড়ি শ্রমিকদের সমস্যা রয়েছে। ৯০০ টি বিড়ি বাঁধলে পাওয়া যায় ১৬৫ টাকা। আমরা চেষ্টা করব, এই টাকা বাড়িয়ে দেওয়ার। দু’শোর বেশি করার। উপনির্বাচনে জিতে এক থেকে দেড়মাসের মধ্যেই আমরা এই কাজটা করতে চাই। শ্রমিকদের পাশে আছে আমাদের সরকার।” ২৭ তারিখ সাগরদিঘির উপনির্বাচনে ত্রিমুখী লড়াই হবে। বাম-কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস, তৃণমূলের দেবাশিস বন্দ্যোপাধ্যায়, বিজেপির দিলীপ সাহার মধ্যে লড়াই।
[আরও পড়ুন: অভিষেকের বাড়ি ঘেরাওয়ের পালটা হুমকি বিজেপির, জবাব দিল তৃণমূলও]
সর্বশেষ খবর
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!
-
ভবিষ্যতের ভুল আগেই এড়ানো সম্ভব, শৈশবেই দেওয়া হোক আর্থিক শিক্ষার পাঠ
-
বদলের বঙ্গে স্বাধীনতা দিবসে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী, মোদির পরই সম্প্রচারিত হবে শুভেন্দুর বার্তা
-
ফের উত্তরাখণ্ডের টানেলে দুর্ঘটনা, সুড়ঙ্গে আচমকা জলস্রোত-ধস, ভিতরে আটকে অন্তত ১০ শ্রমিক
-
উত্তম শতবর্ষিকীতে বিশেষ প্রদর্শনী, মিঠুন-প্রসেনজিৎকে সঙ্গে নিয়ে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর