স্টাফ রিপোর্টার: লরি চাপা পড়ে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যুর ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল রামপুরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা৷ শুক্রবার সকাল ন’টা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামপুরহাটের কুমারদা গ্রামের আলিমুদ্দিন শেখ (১৩) বাজার করতে রামপুরহাট এসেছিল৷ বাজার করে সাইকেলে ফেরার সময় তার সামনে হঠাৎ একটি টোটো চলে আসায় সে দুর্ঘটনা এড়াতে ৭ নম্বর জাতীয় সড়কে উঠে পড়ে৷ সেই সময় উল্টোদিক থেকে আসা একটি দশ চাকার লরি আলিমুদ্দিনকে পিষে দেয়৷ ঘটনাটি রামপুরহাট বাসস্ট্যান্ডের কাছাকাছি হওয়ায় লরিটিকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা৷ লরি চালক ও খালাসি পালিয়ে যায়৷ উত্তেজিত জনতা প্রথমে লরিটিতে ভাঙচুর চালায়৷ পরে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ এর জেরে ঘণ্টাখানেক অবরুদ্ধ হয়ে পড়ে সাত নম্বর জাতীয় সড়ক৷ পরে দমকল এসে ট্রাকটির আগুন নেভায়৷ উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে৷
পরে রামপুরহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ উঠে যায় অবরোধ৷ আলিমুদ্দিনের দেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ মৃতের পরিবারের অভিযোগ, জাতীয় সড়কের পাশে সাধারণ মানুষের যাতায়াতের জন্য রাস্তা রয়েছে, টোটো দৌরাত্ম্যে তাতেও চলা দায়৷ সেই টোটোর জন্যই আলিমুদ্দিন শেখকে বাধ্য হয়ে জাতীয় সড়কে উঠে পড়তে হয়৷ পুলিশ-প্রশাসন বিষয়টি সম্পর্কে উদাসীন বলেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে৷
সর্বশেষ খবর
-
ট্রাম্পের রোষে কঙ্গোর সুপার ফ্যান! মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না মিচেল
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ