রাজ কুমার, আলিপুরদুয়ার: সোনা পাচারকাণ্ডে নাম জড়াল এক সেনাকর্তার৷ নাম জড়িয়েছে রাজ্যের দুই পুলিশ আধিকারিকেরও৷ সিআইডি সূত্রে খবর, ভুটান সীমান্ত হয়ে বেআইনিভাবে এ রাজ্যে আসা ১৫ কেজি বাজেয়াপ্ত সোনা আত্মসাৎ করার চেষ্টা করেছিলেন ওই ধৃতেরা৷ আলিপুরদুয়ার থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের৷
[কর্মক্ষেত্রে ‘মানসিক নির্যাতন’, আত্মঘাতী রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের সার্ভিস ম্যানেজার]
সিআইডির কাছে গত কয়েকমাস ধরেই খবর আসছিল ভুটান সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণ বেআইনি সোনা এ রাজ্যে ঢুকছে৷ সেই খবরের সূত্র ধরেই কেন্দ্রীয় শুল্ক দপ্তর উত্তরবঙ্গের একাধিক জায়গায় হানা দেয়৷ সিআইডির কাছে খবর আসে চলতি সপ্তাহে ১৫ কেজি সোনা পাচার করা হবে এই রাজ্যে৷পাচারকারীর উপর নজর রাখতে গিয়ে সিআইডি আধিকারিকরা জানতে পারে, ১০ সেপ্টেম্বর হাসিমারায় একটি গাড়ি আটক করে পুলিশ৷ ওই গাড়িতেই ছিল ২৫টি সোনার বিস্কুট৷ মুখে ওই সোনা বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ দাবি করলেও, আদতে তা হয়নি৷ সিআইডির যদিও দাবি, ওই সোনা যে বাজেয়াপ্ত করা হয়েছে, তা সরকারিভাবে জানায়নি পুলিশ৷ তার পরিবর্তে ওই সোনার বিস্কুটগুলি ধৃতরা ভাগাভাগি করে নেয়৷
[অব্যাহত অচলাবস্থা, জট কাটাতে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রী]
সেখানেই সন্দেহ দানা বাঁধে সিআইডির৷ ঘটনা প্রকাশ্যে আসার পরই শুক্রবার রাতে জয়গাঁ পৌঁছান সিআইডি-র শীর্ষ আধিকারিকরা৷ জয়গাঁ-র এসডিপিও অনিরুদ্ধ ঠাকুর ও বারোবিষা থানার অফিসার-ইন-চার্জ কমলেন্দ্র নারায়ণকে আটক করা হয়৷ তাদের আটক করে সিআইডি জানতে পারে এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল ও এক জওয়ান৷ রাতভর জেরা করা হয় তাদের৷ এরপরই সোনা পাচারকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়৷
[ন’মাস পর নিখোঁজ ছেলেকে ঘরে ফেরাল ফেসবুক]
সূত্রের খবর, সোনা পাচার নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ আইনের রক্ষক হয়ে যারা এই ধরনের পাচারকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের পুলিশে কাজ করার অধিকার নেই বলেই ক্ষোভপ্রকাশ করেন তিনি৷ মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পর রাতেই গ্রেপ্তার করা হয় শীর্ষস্থানীয় সেনা আধিকারিক-সহ পুলিশকর্তাদের৷
সর্বশেষ খবর
-
প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের ধস! ঘুমের মধ্যেই চাপা পড়ে মৃত ২, এখনও ধ্বংসস্তূপে আটকে বহু
-
বেহাল রাস্তা, ভারী বৃষ্টিতে দুর্ভোগ গাড়ি-বাইক চালকদের! সমাধানে ১৮ কোটি বরাদ্দ রাজ্যের
-
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত, দুর্যোগে তোলপাড় হবে দক্ষিণবঙ্গ! ভাসবে কলকাতাও?
-
বিলুপ্তপ্রায় লার গিবন পোষ্য! রিলস পোস্ট করতেই বিতর্কে বিক্রম, পড়তে পারেন আইনি জটিলতায়
-
একাই বড় করেছিলেন ৪ সন্তানকে, বাবাকে শেষ দেখার সময় হল না কারও, ফোনেই চাইলেন ডেথ সার্টিফিকেট!