৫ মাসের শিশুকে নয় মাসের ভ্যাকসিন দেওয়ার অভিযোগ। কেন এই রকম করলেন? প্রশ্ন করলে পালটা দুর্ব্যবহারের অভিযোগ মহিলা কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁ মহকুমা হাসপাতালে। উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। ছুটে আসেন বনগাঁ হাসপাতালের কর্মী, চিকিৎসক ও পুলিশ। তাঁরা পরিস্থিতি সামাল দেন। ওই কর্মী ভুল করে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বনগাঁর বাগানগ্রাম এলাকার বাসিন্দা অপরিজিতা তরফদার। তিনি পাঁচ মাস ৫দিন বয়সের শিশুকন্যাকে নিয়ে ৬ মাসের ভ্যাকসিন দিতে এসেছিলেন। বনগাঁ মহকুমা হাসপাতালের নির্দিষ্ট ঘরে গিয়ে তিনি অপেক্ষা করেন। পরে ভ্যাকসিন দেওয়ার সময় হলে পিপি ইউনিটে কর্মরত এক পিপিএন কর্মী নয় মাসের ভ্যাকসিন দিয়ে দেয় বলে অভিযোগ। এরপরই উত্তেজিত হয়ে পড়েন ওই শিশুর পরিবার। আরও অভিযোগ ওই মহিলাকে প্রশ্ন করতেই তিনি দুর্ব্যবহার করেন। যে ভ্যাকসিন তিনি দেন তা খাতায় লিপিবদ্ধ পর্যন্ত করেননি বলেও দাবি ৷ উত্তেজনায় ছড়িয়ে পড়লে শিশু বিশেষজ্ঞ ছুটে আসেন। তিনি পরিবারকে বুঝিয়ে আশ্বস্ত করেন।
ওই মহিলা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবার। তাঁদের বক্তব্য, শিশুটির যদি শারীরিক অবস্থার অবনতি হয় তবে তার দায় কে নেবে? বনগাঁ মহকুমা হাসপাতালের পিপিএন ইউনিটের প্রধান প্রতিমা হালদার বলেন, “বিশেষজ্ঞ চিকিৎসক শিশুটির পরীক্ষা করেছেন। এই ভ্যাকসিনে সমস্যা হওয়ার কথা নয়। যদি কোনও সমস্যা হয় আমরা শিশুকে হাসপাতালে আনার পরামর্শ দিয়েছি। ওই মহিলা কর্মী ভুল করে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
সর্বশেষ খবর
-
আলমারি খুললেই ন্যাপথালিনের ঝাঁঝালো গন্ধ? শরীরে ঢুকছে রাসায়নিক, বিপদে লিভার-কিডনি!
-
এখনও টিকে রোহিত, ‘বিদায়’ শামির, ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভারতীয় দল
-
কিষানজির মৃত্যু দেখেছিলেন, স্ত্রীকে নিয়ে জঙ্গলমহলে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ‘একলা নিতাই’ মঙ্গল
-
‘খারাপ তো লাগেই…’, বিলেতের মাটিতে ১০ উইকেট নিয়েই নির্বাচকদের নিশানা কুলদীপের?
-
‘ভিলেন’ আবহাওয়া, রান্নাপুজোর আগে বাজারে ইলিশের আকাল! ছ্যাঁকা মধ্যবিত্তের পকেটে