সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পণের দাবিতে বধূহত্যার অভিযোগ উঠল রাজ্যে৷ এবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকার আমড়াতলা গ্রামে ঘটেছে এই ঘটনা৷ মৃত গৃহবধূর নাম বৈশাখী হাজরা৷ তাঁকে মারধর করার পর বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী অমরেশ হাজরার বিরুদ্ধে৷
মাদকমুক্তির কেন্দ্রেই আবাসিককে আটকে রেখে মারধর, গ্রেফতার ৩
বৈশাখীর মা মামনি পাখিরার অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়ের উপর পণের জন্য অত্যাচার চালাত অমরেশ ও তার বাড়ির লোকজন৷ এইভাবে তাঁদের কাছ থেকে মোট তিন লক্ষ টাকা নিয়েছে বৈশাখীর শ্বশুরবাড়ির লোকজন৷ আরও এক লক্ষ টাকার চাহিদায় প্রায় রোজই তাঁকে মারধর করা হত৷ মঙ্গলবার জামাই অমরেশই বৈশাখীর বাপের বাড়িতে ফোন করে বলে, বৈশাখী বিষ খেয়ে আত্মহত্যা করেছেন৷ ফোন পেয়েই কয়েকজন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে এসে মামনিদেবী দেখেন, মেয়ের দেহে তখনও প্রাণ রয়েছে৷ কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷
ফের বন্ধ হয়ে গেল নদিয়া জুট মিল, কর্মহীন ২০০০ শ্রমিক
ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত অমরেশ ও তার পরিবার৷ বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ অমরেশ ও তার পরিবারের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷
বাজেট পেশের সময় সংসদে না থাকার সিদ্ধান্ত তৃণমূলের
সর্বশেষ খবর
-
‘যেমন আছো তেমনই থেকো’, ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র লুক পোস্ট করে রুক্মিণীর জন্মদিনে প্রেমমাখা বার্তা দেবের
-
তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা, মারধর! এবার গ্রেপ্তার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
-
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু হাজার ছুঁই ছুঁই! উদ্ধারকাজের গতি নিয়ে সরকারের উপরে রুষ্ট আমজনতা
-
বিশ্বকাপ যেন প্রহসন, উৎসব ভুলে স্টেডিয়ামে ছেলে-মেয়ের শব খুঁজছে মায়েদের ‘সার্চ পার্টি’
-
‘২ বছরে একটা করে বাংলা ছবি করতেই হবে’, বিধায়ক রূপাকে পরামর্শ অনুপম খেরের