বোনকে আজীবন রক্ষা করা কর্তব্য দাদার। কিন্তু বাস্তব সবসময় এমনটা নয়। বরং এমন কিছু ঘটে, যা ভাইবোনের সম্পর্ককে কলুষিত করে তোলে। এমনই এক ঘটনা ঘটল নদিয়ার (Nadia) ভীমপুরে। মাসতুতো দাদার লালসার শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল নাবালিকা! কুকীর্তি ঘটিয়ে পালিয়েও অবশ্য রক্ষা পেল না অভিযুক্ত যুবক। পাশের কুলবাগান থেকে মফিজুল শেখ নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতা ও প্রতিবেশীদের দাবি, ধৃতের কঠোরতম শাস্তি হোক দ্রুত।

আরও পড়ুন:
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাড়িতে একা ছিল ১১ বছরের মেয়েটি। বাবা চাষের কাজে মাঠে গিয়েছিলেন, মা ছিলেন না। প্রতিবেশীরা জানান, বাড়ি ফাঁকা থাকার সুযোগে তার মাসতুতো দাদা, বছর কুড়ির মফিজুল বাড়িতে ঢুকে ঘরের দরজা, জানলা বন্ধ করে দেয়। অভিযোগ, এরপরই নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় মফিজুল। কিছুক্ষণ পর নাবালিকার কান্নার শব্দ শুনতে পান প্রতিবেশীরা। মলিনা ঘোষ নামে এক প্রতিবেশীর কথায়, ‘‘হঠাৎ শুনলাম মেয়েটা চিৎকার করছে, ‘মরে গেলাম, মরে গেলাম’ বলে। আমরা ছুটে দিয়ে দেখি, বিছানায় কান্নাকাটি করছে মেয়েটা। যন্ত্রণায় ছটফট করছে। আর তখন ছেলেটা পালিয়ে যাচ্ছিল।”
সঙ্গে সঙ্গে নাবালিকার বাবাকে খবর দেওয়া হয়। খবর পাঠানো হয় পুলিশেও। ঘটনাস্থলে পৌঁছয় ভীমপুর থানার পুলিশ। ততক্ষণে মফিজুল পালিয়ে গেলেও একটি কুলবাগান থেকে তাকে ধরে স্থানীয়রাই পুলিশের হাতে তুলে দেয়। নাবালিকাকে চিকিৎসা ও মেডিক্যাল পরীক্ষার জন্য কৃষ্ণনগর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। পরিবারের তরফে ভীমপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

নির্যাতিতার বাবা জানান, তিনি চাষের কাজে গিয়েছিলেন, মেয়ে বাড়িতে একাই ছিল। পরে প্রতিবেশীদের কাছে তিনি জানতে পারেন যে মেয়ের উপর এমন নির্যাতন হয়েছে। অভিযুক্ত তাদেরই আত্মীয়। এলাকার আরেক বাসিন্দা আশাবুদ্দিন শেখ জানান, ‘‘ওই ছেলেটার স্বভাব বরাবর খারাপ। ও আমাদেরও এক আত্মীয়ের বাড়িতে চুরি করেছিল, সেটায় থানা-পুলিশ হয়নি। পরে ঘূর্ণি এলাকায়ও চুরি করে। তখন ওকে ধরে লোকজন মেরেছিল। আবার আজ বাচ্চা মেয়ের উপর এরকম করল। ওর কঠোর শাস্তি হওয়া দরকার।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সস্তা জনপ্রিয়তার লোভ! মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও, শ্রীঘরে ইনফ্লুয়েন্সার তরুণী
-
‘বলিউডের দেশাত্মবোধক ছবি নিয়ে উচ্চবাচ্য নেই, অথচ পাকিস্তানি শিল্পীকে তোল্লাই’, দিলজিৎকে খোঁচা মিকার
-
‘হিরো’ মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল