Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
Nitin Nabin

‘দিনে কতবার চা খাচ্ছেন তাও নজরে রয়েছে’, বিধায়কদের সতর্কবার্তা নীতীনের

পুরসভায় প্রার্থী কারা হবেন? তা নিয়েও বড় ইঙ্গিত বিজেপির সর্বভারতীয় সভাপতির।

রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১৩:৫০

link
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১৩:৫০

options
link
‘দিনে কতবার চা খাচ্ছেন তাও নজরে রয়েছে’, বিধায়কদের সতর্কবার্তা নীতীনের zoom
শহরে বৈঠকে নীতীন নবীন।
Advertisement

দলই সবার আগে, শুধুমাত্র পরিবারকেন্দ্রিক হয়ে গেলে চলবে না। বিজেপি বিধায়কদের কড়া বার্তা সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের। রাজ্যে পালাবদলের পর রবিবারই বাংলায় এসেছেন তিনি। রবিবার দফায় দফায় বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। সূত্রের খবর, বিধায়কদের একাংশের উদ্দেশে নীতিন নবীন বলেন, কোনও কোনও বিধায়ক পরিবার ছাড়া কাউকে চিনতে পারছেন না। শুধু নিজের পরিবার নিয়েই চলছেন। এরকম চলতে থাকলে পরের নির্বাচনে সেই বিধায়ক যে আর টিকিট পাবেন না, তা স্পষ্ট করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিধায়কদের উদ্দেশে তাঁর আরও বার্তা, বিধায়করা যেন সহজ সরল জীবন যাপন করে। কী গাড়ি চড়ছেন সেটা যেমন পার্টি খেয়াল রাখবে, মানুষও খেয়াল রাখে। দিনে কতবার চা কফি খাচ্ছেন বিধায়করা সেদিকেও দিল্লির নজর আছে বলেও স্পষ্ট করে দিয়েছেন নীতীন নবীন (Nitin Nabin)।

পুর নির্বাচনকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। প্রার্থী হিসাবে একাধিক নাম নিয়ে চলছে জল্পনা। তবে এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতির স্পষ্ট বার্তা, পুরভোটে প্রার্থীদের টিকিট দেওয়ার ক্ষেত্রে বিধায়কদের সুপারিশ খাটবে না। দল যাঁদের যোগ‌্য মনে করবে তাঁরাই পুরভোটে টিকিট পাবেন।

পাশাপাশি মন্ত্রী পদের অপব্যবহার কেউ যাতে না করেন, সে বিষয়েও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে নীতীন স্পষ্ট বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর। বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জানান, কোনও মন্ত্রীর পদের অপব্যবহার যেন তাঁর পরিচিত লোক বা বাড়ির লোকেরা না করে। কয়েকজন মন্ত্রীর দপ্তরে কেন তাঁর বাড়ির লোকেরা গিয়ে বসে থাকেন সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরপরেই আচরণ এবং শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দেন। নির্দেশ দিয়ে স্পষ্ট জানিয়ে দেন, পার্টির সঙ্গে সমন্বয় রেখে সবাইকে কাজ করতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অন্যদিকে পুজো মিটলেই রাজ্যে কলকাতা, হাওড়া-সহ রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন রয়েছে। আর এই নির্বাচনকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। প্রার্থী হিসাবে একাধিক নাম নিয়ে চলছে জল্পনা। তবে এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতির স্পষ্ট বার্তা, পুরভোটে প্রার্থীদের টিকিট দেওয়ার ক্ষেত্রে বিধায়কদের সুপারিশ খাটবে না। দল যাঁদের যোগ‌্য মনে করবে তাঁরাই পুরভোটে টিকিট পাবেন। 

পাশাপাশি নেতা, মন্ত্রীদের সাধারণের সঙ্গে ছবি তোলার ক্ষেত্রে সতর্ক থাকার কথা বলেছেন। বিধায়ক কার্যালয়ে সময় দিতে বলা হয়েছে। আবার জোর করে দুর্গা পুজোর কমিটিতে যাতে বিধায়করা না ঢোকেন তাও বলেছেন নীতিন। যদি পুজো কমিটি কোনও পদ দিতে চায় তাহলে সেই পদে থাকা যেতে পারে। বিধায়করা কোনও অনৈতিক কাজে যুক্ত থাকলে দল থেকে তাদের বের করে দিতেও বেশি সময় লাগবে না বলে সতর্ক করে দিয়েছেন বিজেপি সভাপতি। এদিকে, এছাড়াও, ট্রান্সফার পোস্টিংয়ের ক্ষেত্রে কোনও সুপারিশ নয়, লভ‌্যার্থীদের থেকে কোনও টাকা নেওয়ার অভিযোগ যেন না আসে এসব বিষয়েও বৈঠকে বিধায়কদের সতর্ক করে দেওয়া হয়েছে রাজ‌্য নেতৃত্বের তরফে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.