ফের সিঙ্গুরে গাড়ি দুর্ঘটনা (Singur Accident)। পরপর একাধিক গাড়িতে ধাক্কা। একটি লরিতে আগুন লেগে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু লরি চালকের। শনিবার ভোররাতে বীভৎস ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের গোপালনগর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের ডানকুনিমুখী লেনে।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ডানকুনিমুখী লেনে প্রথমে দু’টি ডাম্পারের সংঘর্ষ লাগে। সেই দুর্ঘটনায় একজন আহত হন। এই দুর্ঘটনার জেরেই বাকি গাড়িগুলির চালকরা গতিবেগ কমাতে বাধ্য হয়। তাতেই পিছন থেকে দ্রুত গতিতে ছুটে আসা বালি বোঝাই লরি ধাক্কা মারে ধীর গতিতে চলতে থাকা একটি গাড়িতে।
তার জেরে বালি বোঝাই লরিটিতে আগুন ধরে যায়। জাতীয় সড়কের উপরেই দাউদাউ করে জ্বলতে থাকে গাড়িটি। ভিতরে আটকে পড়েন চালক। জীবন্তদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। চালকের নাম পরিচয় জানা যায়নি। আগুন জ্বলতে দেখে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা আগুন নেভার চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর দেওয়া হয় দমকলে। একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে চালকের মৃত্যু হয়েছে। অন্যদিকে ডাম্পারের সংঘর্ষে আহত এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি সিঙ্গুর ট্রমা কেয়ারে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী সুন্দর মান্না বলেন, “একটার পর একটা গাড়িতে ধাক্কা লাগে। একটা গাড়ি জ্বলে যায়। সেই গাড়ির চালক বেরতে পারেননি।” পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। গাড়িটিতে আগুন লাগল কেন তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের