Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Kalyani JNM Hospital

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু! কল্যাণীর জেএনএম হাসপাতাল ভাঙচুর, তুমুল উত্তেজনা

মৃতের মেয়ে আম্বিয়া মণ্ডলের কথায়, "ভুল ওষুধ প্রয়োগের কারণেই এই মৃত্যু।"

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১২:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১২:৪৪

options
link
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু! কল্যাণীর জেএনএম হাসপাতাল ভাঙচুর, তুমুল উত্তেজনা zoom
ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু! কল্যাণীর জেএনএম হাসপাতাল ভাঙচুর
Advertisement

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। ক্ষোভে হাসপাতালে ভাঙচুর চালাল রোগীর পরিবার। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা কল্যাণীর জেএনএম হাসাপাতালে (Kalyani JNM Hospital)। ঘটনার পর্যাপ্ত তদন্তের দাবিতে সরব মৃতের পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ মণ্ডল। তাঁর বয়স ৭১ বছর। নদিয়ার চাকদহ থানার শিমুরালি মোল্লাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার জ্বর নিয়ে তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে (Kalyani JNM Hospital) ভর্তি করা হয়। চার-পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শেই হাসপাতালে ভর্তি করা হলেও প্রায় দেড় দিন কোনওরকম সঠিক চিকিৎসা পাননি বৃদ্ধ। অভিযোগ, কোনও সিনিয়র চিকিৎসক রোগীকে দেখেননি। বরং ইন্টার্ন ডাক্তাররাই তাঁর চিকিৎসা করছিল।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত দুটো নাগাদ তাঁকে ওষুধ খাওয়ানো হয়। এরপর কিছুক্ষণের জন্য নিচে যাওয়ার পর উপরে ফিরে এসে পরিবারের সদস্যরা দেখেন, রোগীর মৃত্যু হয়েছে। একইদিনে মেল মেডিসিন ওয়ার্ডে আরও তিনজন রোগীর মৃত্যুর খবর সামনে এসেছে, যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। মৃতের ছেলে সাইফুল মণ্ডল ও মেয়ের অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁদের বাবাকে মেরে ফেলা হয়েছে। মেয়ে আম্বিয়া মণ্ডলের কথায়, “ভুল ওষুধ প্রয়োগের কারণেই এই মৃত্যু।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.