‘সুবিচার পেলাম না’, অনুপম হত্যার রায় শুনে ক্ষোভ উগরে দিল পরিবার

রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই হাই কোর্টে আবেদনের পথে সাজাপ্রাপ্তরা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০১৯, ১৩:৩১

options
link
‘সুবিচার পেলাম না’, অনুপম হত্যার রায় শুনে ক্ষোভ উগরে দিল পরিবার

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসত: ২০১৭-র ২ মে৷ বিবাহ বহির্ভূত সম্পর্কের  এক নৃশংস রূপ দেখেছিল গোটা রাজ্য৷ প্রেমিক অজিত রায়ের সঙ্গে পরিকল্পনা করে ওইদিন স্বামী অনুপম সিংকে খুন করে হৃদয়পুরের বাসিন্দা মনুয়া মজুমদার৷ যে ঘটনা প্রশ্ন তুলে দিয়েছিল ‘বিবাহ’ নামক প্রাতিষ্ঠানিক সম্পর্কের উপর৷

Advertisement

এরপর কেটে গিয়েছে ২৩ মাস৷ অবশেষে শুক্রবার এই মামলার সাজা ঘোষণা করল বারাসত আদালত৷ দোষী অজিত ও মনুয়াকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনালেন বিচারক৷ আর এরপরেই বদলে গেল আদালতের চেহারা৷ কান্নায় ভেঙে পড়লেন মৃত অনুপমের বাবা-মা৷ আর্তনাদ করে বলে উঠলেন, ‘সুবিচার পেলাম না’৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: বিরাট অস্ত্র কারখানার হদিশ মিলল ক্যানিংয়ে, পুলিশের জালে খোঁড়া সিদ্দিক

Advertisement

গত ২ বছরের বেশি সময় ধরে ছেলের খুনের বিচার চেয়ে লড়াই করে আসছিলেন এই বৃদ্ধ দম্পতি৷ তাঁদের দাবি ছিল, ফাঁসির সাজা দিতে হবে মনুয়া ও অজিতকে৷ কিন্তু এদিন বিচারক যাবজ্জীবন সাজা ঘোষণা করতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা৷ জানান, ‘‘বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা উঠে গিয়েছে৷ আমাদের সঙ্গে বেইমানি করা হয়েছে৷ আমার ছেলে বিচার পেল না৷ আমরা বিচার পেলাম না৷’’

এখানেই শেষ নয়, এই রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় মৃত অনুপম সিংয়ের পরিবার ও বন্ধু মহলের একাংশ৷ রায় শোনার পরেই আদালত চত্বরে হট্টগোল শুরু করেন তাঁরা৷ সূত্রের খবর, পরিস্থিতি আরও খারাপ হয়, যখন দোষী মনুয়া ও অজিতকে দোতলা থেকে এক তলায় নিয়ে আসে পুলিশ৷ তখন কার্যত পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন অনুপমের বাড়ির লোকেরা৷ কোনওক্রমে তাঁদের সামাল দেয় পুলিশ বাহিনী৷

[ আরও পড়ুন: মহাধুমধামে জামুড়িয়ায় ব্যাঙের বিয়ে! শুভবিবাহ সম্পন্ন হতেই ঝেঁপে নামল বৃষ্টি ]

জানা গিয়েছে, বারাসত আদালতের রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই হাই কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দোষী মনুয়া ও অজিত৷ ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন দু’জনেই৷ সাজা ঘোষণার আগে বিচারককে মনুয়া জানায়, অজিতকে সে চেনে না৷ কোনওদিন দেখেনি৷ অজিত জানায়, সে নির্দোষ৷ উত্তর ২৪ পরগনার হৃদয়পুরে। স্ত্রীর প্রেমিকের হাতে খুন হন স্থানীয় ব্যবসায়ী অনুপম সিং। তদন্তকারীরা জানান, অনুপমকে খুন করার জন্য আগে থেকেই তাঁর বাড়িতে লুকিয়ে ছিল স্ত্রী মনুয়ার প্রেমিক অজিত। অনুপম বাড়িতে ফিরতেই পিছন থেকে তাঁর মাথায় আঘাত করে সে। ঘটনাস্থলেই মারা যান ওই ব্যবসায়ী। দেহটি বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায় খুনি। বাড়িতে ঢুকতে গিয়ে অনুপম সিংয়ের দেহটি প্রথম দেখতে পান তাঁর এক ভাই। তদন্তে নেমে মৃতের স্ত্রী মনুয়াকে প্রথমে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আর তাতেই এই খুনের রহস্যভেদ হয়।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
%%SP_PROTECT_0%%
অনুপম হত্যার রায় শুনে ক্ষোভ উগরে দিল পরিবার

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.