Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
US Visa Appointments

বিশ্বজুড়ে বন্ধ মার্কিন ভিসা ইন্টারভিউ, ট্রাম্পের কড়া অভিবাসন নীতির জের?

সম্প্রতি মার্কিন বিদেশ দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আমেরিকায় যাওয়ার জন্য যাঁরা ভিসা আবেদন করেছেন, তাঁদের ইন্টারভিউ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখতে হবে। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব মার্কিন দূতাবাস এবং উপদূতাবাসগুলিকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে বলে খবর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ১৬:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ১৬:২২

options
link
বিশ্বজুড়ে বন্ধ মার্কিন ভিসা ইন্টারভিউ, ট্রাম্পের কড়া অভিবাসন নীতির জের? zoom
বিশ্বজুড়ে বন্ধ করা হয়েছে মার্কিন ভিসা ইন্টারভিউ। ছবি: সংগৃহীত।
Advertisement

দ্বিতীয়বার মার্কিন মুলুকের মসনদে বসার পর থেকেই অভিবাসন নিয়ে কড়া অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দলে দলে অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত করেছেন তিনি। এই আবহে বিশ্বজুড়ে বন্ধ করা হয়েছে মার্কিন ভিসা ইন্টারভিউ। মঙ্গলবার এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

সম্প্রতি মার্কিন বিদেশ দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আমেরিকায় যাওয়ার জন্য যাঁরা ভিসা আবেদন করেছেন, তাঁদের ইন্টারভিউ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখতে হবে। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব মার্কিন দূতাবাস এবং উপদূতাবাসগুলিকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে বলে খবর। জানা গিয়েছে, যে সব ভিসা আবেদনকারীর ইন্টারভিউ আগে থেকেই নির্ধারিত ছিল, তাঁদের অ্যাপয়েন্টমেন্টও বাতিল করা হয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই তথ্য ইমেল মারফত ইতিমধ্যেই আবেদনকারীদের জানিয়ে দেওয়া হয়েছে। কবে সেই ইন্টারভিউ পুনরায় হবে, তা সঠিক সময়ে তাঁদের জানানো হবে।

Advertisement

কিন্তু এহেন সিদ্ধান্ত? সে বিষয়েও মুখ খুলেছে ট্রাম্প প্রশাসন। তারা জানিয়েছে, বিশ্বজুড়ে অবস্থিত সব মার্কিন দূতাবাস এবং উপদূতাবাসগুলিতে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ভিসা যাচাইয়ের সঙ্গে যুক্ত আধিকারিকদের সেই প্রশিক্ষণ নিতে হবে। সে কারণেই ভিসা ইন্টারভিউ আপাতত স্থগিত (US Visa Appointments Pause) রাখা হয়েছে। কিন্তু কতদিন এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে, তা স্পষ্ট করেনি মার্কিন বিদেশমন্ত্রক। কিন্তু যতদিন এই প্রশিক্ষণ চলবে, ততদিন মার্কিন ভিসার ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত থাকবে। তবে ওয়াকিবহাল মহলের একাংশের মতে, মার্কিন সরকারের এই সিদ্ধান্ত আসলে ট্রাম্পের কড়া অভিবাসন নীতিরই অংশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.