Panihati Accident

পানিহাটিতে ভয়াবহ পথ দুর্ঘটনা! দু’টি বাসের রেষারেষিতে চাকায় পিষ্ট হয়ে মৃত ২, আহত ৪

আহতদের উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৪:১১

options
link
পানিহাটিতে ভয়াবহ পথ দুর্ঘটনা! দু’টি বাসের রেষারেষিতে চাকায় পিষ্ট হয়ে মৃত ২, আহত ৪
প্রতীকী ছবি।

বৃহস্পতিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা পানিহাটিতে (Panihati Accident)। বাসের ধাক্কায় মৃত ২। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে পৌছেছে বিশাল পুলিশ বাহিনী।

Advertisement

বৃহস্পতিবার সকালে পানিহাটির ধানকল মোড়ের কাছে দুর্ঘটনাটি (Panihati Accident) ঘটে। স্থানীয়দের অভিযোগ, বিটি রোডের দু’টি বাসের চালক রেষারেষি করছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দুই সাইকেল আরোহীকে পিষে দেয় বাস। বাসের চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় দু’জনের। রক্তে ভেসে যায় এলাকা। মৃতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাসটি সাইকেল আরোহীদের ধাক্কা মারার পর একটি অটো ও বাইকে ধাক্কা মারে। তাতেই চারজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

উল্লেখ্য, এই প্রথম নয়, আগেও বিটি রোডে দুর্ঘটনা ঘটেছে। প্রাণও গিয়েছে। পিছনে রয়েছে বাস চালকদের বিরুদ্ধে রেষারেষির অভিযোগ। স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, বিটি রোড় খুব গুরুত্বপূর্ণ রাস্তা। মাধে মধ্যেই বাস  চালকরা আগে যাত্রী তোলার জন্য রেষারেষি করেন। তাতেই দুর্ঘটনা ঘটে। আজও তাই ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.