Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Local Train Cancelled

সপ্তাহান্তে বাতিল ৩০টি লোকাল! যাত্রী ভোগান্তির আশঙ্কা হাওড়া ডিভিশনে

হাওড়া ডিভিশনের তারকেশ্বর ব্রাঞ্চ শাখায় শেওড়াফুলি ও দিয়াড়া স্টেশনের মধ্যে পাওয়ার ব্লক নেওয়া হবে। এছাড়াও, হাওড়া ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য মাঝে মাঝে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলেও জানিয়ছে পূর্ব রেল।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৩:৫৮

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৩:৫৮

options
link
সপ্তাহান্তে বাতিল ৩০টি লোকাল! যাত্রী ভোগান্তির আশঙ্কা হাওড়া ডিভিশনে zoom
ফাইল ছবি
Advertisement

সপ্তাহান্তে ফের ট্রেন বাতিল। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে (Howrah Division) বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। চলবে না ৩০টি লোকাল ট্রেন (Local Train Cancelled)। ২১ ও ২২ ফেব্রুয়ারি ২ দিন মিলে ৩০টি লোকাল বাতিল থাকবে। ফলে ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের তারকেশ্বর ব্রাঞ্চ শাখায় শেওড়াফুলি ও দিয়াড়া স্টেশনের মধ্যে পাওয়ার ব্লক নেওয়া হবে। দিয়াড়া স্টেশনে পাওয়ার ও ট্রাফিক ব্লকের নেওয়া হবে। ২১ ফেব্রুয়ারি শনিবার রাত ১১টা ২০ থেকে ২২ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টা ২০ পর্যন্ত কাজ চলবে। তার জন্য একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে বলে বিজ্ঞপ্ত দিয়ে জানানো হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শনিবার বাতিল থাকছে রাত ১০টা ১৮ মিনিটের ৩৭৩৮৪ গোঘাট-হাওড়া লোকাল। রাত ৯টা ৩৮মিনিটের ৩৭৩৫৮ তারকেশ্বর- হাওড়া লোকাল। বাতিল থাকবে রাত ৭ টা৪০ মিনিটের হাওড়া-গোঘাট লোকাল। চলবে না রাত ১১টা ০৫মিনিটের ৩৭৩৫১ হাওড়া তারকেশ্বর লোকালও।

রবিবার যে ডাউন ট্রেনগুলি বাতিল থাকছে সেইগুলি হল- ভোর ৩টে ৫০মিনিটের ৩৭৩১২ তারকেশ্বর-হাওড়া লোকাল। ভোর ৪টা ৫০ মিনিটের ৩৭৩১৪ তারকেশ্বর-হাওড়া লোকাল। ভোর ৫টা ৩৫ মিনিটের ৩৭৩১৬ তারকেশ্বর-হাওড়া লোকাল। ভোর ৬টা ২০মিনিটের ৩৭৩১৮ তারকেশ্বর-হাওড়া লোকাল। সকাল ৭টার ৩৭৩২০ তারকেশ্বর-হাওড়া লোকাল। সকাল ৭টা ৪০মিনিটের ৩৭৩২২ তারকেশ্বর-হাওড়া লোকাল। সকাল ৭টা ৫৫মিনিটের ৩৭৩২৪ তারকেশ্বর-হাওড়া লোকাল। চলবে না সকাল ৮টা ৫০ মিনিটের ৩৭৩২৬ তারকেশ্বর-হাওড়া লোকাল। এছাড়াও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

রবিবার যে আপ ট্রেনগুলি বাতিল থাকছে সেগুলি হল- ভোর ৪টা ০৫ মিনিটের হাওড়া-তারকেশ্বর লোকাল। ভোর ৫টা ৩০ মিনিটের হাওড়া-তারকেশ্বর লোকাল। ভোর ৫টা ৪৮ মিনিটের হাওড়া-তারকেশ্বর লোকাল। ভোর ৬টা ৩২মিনিটের হাওড়া-তারকেশ্বর লোকাল। ভোর ৬টা ৪৫মিনিটে হাওড়া-তারকেশ্বর লোকাল-সহ একাধিক ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। সপ্তাহান্তে যাত্রীদের ভিড় কম থাকলেও অনেকেই পরিবার নিয়ে ঘুরতে যান। তাছাড়া জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যাত্রীরা ভোগান্তির মুখে পড়বে বলে আশঙ্কা।

রেলের তরফে দেওয়া বিজ্ঞাপন।

এছাড়াও, হাওড়া ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য মাঝে মাঝে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলেও জানিয়ছে পূর্ব রেল। বাঁশবেড়িয়াতে রোড ওভারব্রিজের জন্য আজ, বৃহস্পতিবার থেকে মে মাসের ৩ তারিখ রবিবার পর্যন্ত মাঝে মধ্যে ৩ ঘণ্টা করে হাওড়া ডিভিশনে বাঁশবেড়িয়া ও ত্রিবেণী স্টেশনের মাঝে পাওয়ার ও ট্রাফিক ব্লক নেওয়া হবে। বিজ্ঞাপন দিয়ে রেল জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের ১৯,২০, ২৫, ২৬, ২৭, ২৮ তারিখ ব্লক নেওয়া হবে। এছাড়াও পরের মাসগুলিতেও ব্লক নেওয়া হবে। এর জন্য বেশ কয়েকটি ট্রেনের সময় বদলানো হয়েছে। যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা শুনতে অনুরোধ করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.