ছিল নীল, হয়ে গিয়েছিল গেরুয়া। হকি বিশ্বকাপের আগে ভারতীয় হকি দলের জার্সি হঠাৎ গেরুয়া হয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছিল। সোশাল মিডিয়ায় ‘রাজনীতিকরণে’র অভিযোগ তুলেছিলেন অনেকে। তবে এবার ফের জার্সির রং নীল হতে চলেছে। আগামী এশিয়ান গেমসে চেনা নীল জার্সি পরেই মাঠে নামবেন হরমনপ্রীত সিংরা। কিন্তু আচমকা কেন মত বদলাল হকি ইন্ডিয়া?
আগস্ট মাসে হকি বিশ্বকাপ ছিল। তার আগে নতুন জার্সি উন্মোচনের ভিডিও প্রকাশ করে ফেডারেশন। সেখানেই দেখা যায়, চিরাচরিত নীল জার্সি নয়, ভারতীয় হকি তারকাদের পরনে গেরুয়া রঙের জার্সি। এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়। কিন্তু হকি ফেডারেশনের দাবি, হকির মাঠ সাধারণত নীল রঙের হয়। সেখানে মাঠের সঙ্গে জার্সির রং একেবারে মিশে যায়। হকি ফেডারেশন মনে করিয়ে দিয়েছে, এর আগে ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপের আগেও জার্সির রং বদলেছিল।
আরও পড়ুন:
কিন্তু একমাসের মধ্যে সেই সিদ্ধান্ত বদলাচ্ছে হকি ইন্ডিয়া। এমনিতেও বিশ্বকাপে সাফল্য আসেনি। সামনে এশিয়ান গেমস। সেখানে ভারতের প্রথম পছন্দের কিট হবে নীল। হকি ইন্ডিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) আমাদের পছন্দের রং জানতে চেয়েছিল। আমরা প্রথম পছন্দ নীল ও দ্বিতীয় পছন্দ হিসেবে গেরুয়া রঙকে দেখিয়েছি। আসলে এই রং স্থায়ী নয়। তা আবার বদলাতে পারে। বিশ্বকাপের আগেও আমি এই কথা বলেছিলাম।”
তবে ওয়াকিবহাল মহলের ধারণা, গেরুয়া জার্সিতে বিতর্কের জন্যই এই সিদ্ধান্ত। এমনকী খোদ হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে ক্ষোভ প্রকাশ করেছিলেন, বিষয়টি এক্সিকিউটিভ কমিটিকে জানানো হয়নি। প্রাক্তন হকি তারকা তথা দু’বারের অলিম্পিক পদকজয়ী পি আর শ্রীজেশ বলেছিলেন, “সমস্যা হলে তো নীল জার্সি আর পরাই উচিত নয়। যাবতীয় বড় টুর্নামেন্ট আমরা নীল জার্সিতে খেলেছি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিজেপি নেতার নির্দেশে সরকারি জমিতে দোকান! দুর্গাপুরে গ্রেপ্তার ‘দালাল’
-
ফরাক্কায় নাবালিকার বিয়ের আয়োজন, বরযাত্রীর সামনেই ঢুকল পুলিশের গাড়ি! তারপর…
-
বারবার সতর্ক করেছিল সিআইএ, কান দেয়নি ওয়াশিংটন! রোখা যেত ৯/১১
-
অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত! তল্লাশির নামে হাওড়ায় শিক্ষিকাদের ‘হেনস্তা’
-
তারাতলাকাণ্ডে ধৃত কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ