প্রায় দেড় বছর ধরে ভারতে ‘রাজনৈতিক আশ্রয়ে’ রয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। বাংলাদেশে গণহত্যায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁর সম্পত্তি কেড়ে নেওয়ারও। বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই জোরকদমে চলছে। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে ফের প্রকাশ্যে হাসিনার হলফনামা। সেখানেই উল্লেখিত রয়েছে হাসিনার সম্পত্তির পরিমাণ।
জানা যাচ্ছে, বাংলাদেশি মুদ্রায় শেখ হাসিনার মোট সম্পত্তির (স্থাবর ও অস্থাবর মিলিয়ে) পরিমাণ ৪ কোটি ৩৪ লক্ষ টাকা। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় তিন কোটি ৩৩ লক্ষ টাকা। তাঁর হাতে নগদ ছিল ২৮ হাজার ৫০০ বাংলাদেশি টাকা। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে তিনি জমা রেখেছিলেন প্রায় ২ কোটি ৩৯ লক্ষ বাংলাদেশি টাকা। এর পাশাপাশি তাঁর কৃষিজমির পরিমাণ ১৫ বিঘার চেয়েও বেশি। গাড়ির সংখ্যা তিন। যার একটি উপহার পাওয়া। ওই গাড়িটির মূল্য তিনি উল্লেখ করেননি। বাকি দুই গাড়ির সম্মিলিত মূল্য ৪৭ লক্ষ ৫০ হাজার বাংলাদেশি টাকা। সোনা ও মূল্যবান ধাতু ছিল ১৩ লক্ষ ২৫ হাজার বাংলাদেশি টাকা। আসবাব ছিল ৭ লক্ষ ৪০ হাজার বাংলাদেশি টাকার।
আরও পড়ুন:
এদিকে তাঁকে দেশে ফেরানোর চেষ্টার মধ্যেই মুখ খুলেছেন বর্ষীয়ান নেত্রী। এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমি আমার নিজের দেশে ফিরতে চাই। আমি ফিরবই। ডিসেম্বরের মধ্যেই আমার ফিরে যাওয়ার ইচ্ছা। কারণ, বাংলাদেশের রাজনৈতিক সংকটকে অনির্দিষ্টকাল ধরে চলতে দেওয়া যাবে না। আমার দেশে ফেরা ক্ষমতার জন্য নয়। এটি জনগণের পাশে দাঁড়ানোর বিষয়। আমি কি সারা জীবন বিদেশে পড়ে থাকতে পারি? আমাকে আমার দেশে, আমার আপনজনদের কাছে ফিরে যেতেই হবে।”
উল্লেখ্য, দু’বছরেরও বেশি সময় ভারতের আশ্রয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বদেশে তাঁর বিচার হয়েছে, ফাঁসির সাজা ঘোষণা হয়েছে। হাসিনাকে ঢাকার হাতে প্রত্যর্পণ নিয়ে ইতিমধ্যে দু’দেশের মধ্যে চাপানউতোর পর্ব চলেছে। হাসিনা নিজে গত ৫ আগস্ট দিল্লি থেকে ভারচুয়াল সাংবাদিক সম্মেলনে দৃঢ়কণ্ঠে জানিয়েছেন, মৃত্যু পরোয়ানা নিয়েই তিনি ডিসেম্বর অর্থাৎ স্বাধীনতার মাসে দেশে ফিরবেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইউক্রেন যুদ্ধে পুতিনকে সাফ বার্তা, হরমুজে ভারতীয় নাবিকের মৃত্যুতে ইরানকেও সমঝে দিলেন মোদি?
-
প্রাচীন সাহিত্যের হাত ধরে বন্ধুত্বে জোর! ব্রিকসে পুতিনকে তামিল গ্রন্থের অনুবাদ উপহার মোদির
-
ব্রিকসের মেনুতে বাংলার কুচো নিমকি, প্রিয় স্ন্যাকস কীভাবে বানালে অম্বল হবে না একটুও
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ছিনতাইবাজের রমরমা, ২৪ ঘণ্টায় শতাধিক অভিযোগ! পুলিশি অ্যাকশনে আটক ৬২
-
চুপিসারে হাতিয়ে নিচ্ছে ওটিপি, নজরদারি হোয়াটসঅ্যাপেও! নতুন ম্যালওয়্যার ঘিরে আতঙ্ক