Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Cricket Australia

এবার বিগ ব্যাশে লিগেও আইপিএলের ফ্র্যাঞ্চাইজি! যুগান্তকারী সিদ্ধান্তের পথে ক্রিকেট অস্ট্রেলিয়া

আসলে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ অন্য ক্রিকেট লিগগুলির মতো নয়। বিগ ব্যাশে দলগুলির মালিকানা কোনও বেসরকারি সংস্থার হাতে থাকে না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৯:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৯:৩৪

options
link
এবার বিগ ব্যাশে লিগেও আইপিএলের ফ্র্যাঞ্চাইজি! যুগান্তকারী সিদ্ধান্তের পথে ক্রিকেট অস্ট্রেলিয়া zoom
ফাইল ছবি।
Advertisement

এবার অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমূল বদল! ক্রিকেট অস্ট্রেলিয়ার ঐতিহাসিক সিদ্ধান্তে বদলে যেতে পারে বিগ ব্যাশ লিগের কাঠামো। অস্ট্রেলিয়ার লিগে দল কিনে নিতে পারে আইপিএলের দলগুলিও। যেমনটা বিশ্বের অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে হয়।

আসলে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ অন্য ক্রিকেট লিগগুলির মতো নয়। বিগ ব্যাশে দলগুলির মালিকানা কোনও বেসরকারি সংস্থার হাতে থাকে না। দলগুলিকে নিয়ন্ত্রণ করে ক্রিকেট অস্ট্রেলিয়াই। বিগ ব্যাশের সব দলের ম্যানেজমেন্ট আলাদা আলাদা হলেও মালিকানা থাকে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছেই। কোনও বেসরকারি মালিক নেই। এবার সিএ ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য বেসরকারি মালিকানার রাস্তা খুলে দিচ্ছে। নতুন পদ্ধতিতে আইপিএলের দলগুলির মতো বিগ ব্যাশ লিগের দলগুলির নিয়ন্ত্রণও থাকবে বেসরকারি সংস্থার হাতে। তবে সার্বিকভাবে টুর্নামেন্টের স্যালারি ক্যাপ, ক্রিকেটারদের থাকা-না থাকা, এসব নিয়ন্ত্রণ করবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিগ ব্যাশের অন্যতম সফল দল মেলবোর্ন রেনেগ্রেডসের মালিকানা বিক্রির প্রক্রিয়া শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওই ফ্র্যাঞ্চাইজির ১০০ শতাংশ মালিকানাই বিক্রি হবে। ২০২৭-২৮ সাল থেকেই ওই ফ্র্যাঞ্চাইজিটি বেসরকারি মালিকানায় চলে যাবে। যারা মেলবোর্নের মালিকানা পাবে, তারা একই সঙ্গে পুরুষ ও মহিলা দুই দলেরই দায়িত্ব পাবে। আগামী দিনে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলিকেও একইভাবে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে, লিগের ভবিষ্যৎ সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার এই নয়া নিয়ম অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলির দল কেনার রাস্তা খুলে দিল। এবার ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলিও চাইলে অস্ট্রেলিয়ায় দল কিনতে পারবে। বলা বাহুল্য, আইপিএলের দলগুলি অস্ট্রেলিয়ার লিগে দল কিনতে ঝাঁপিয়ে পড়বে। ইতিমধ্যেই আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির বিদেশি লিগে দল আছে। মুম্বই ইন্ডিয়ান্স, কেকেআর, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসের মতো দলগুলির বিদেশে দল আছে। এই দলগুলি এবার অস্ট্রেলিয়ার মাটিতেও দল কিনতে ঝাঁপাতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.