Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Shubman Gill - Abhishek Sharma

পাঞ্জাব লিগে গিলের চার-ছক্কার তাণ্ডব থামাতে বল হাতে অভিষেক, দুই বন্ধুর দ্বৈরথে জিতল কে?

অভিষেক শর্মা ও শুভমান গিলের লড়াই উপভোগ করলেন ক্রিকেটভক্তরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৯:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৯:৪২

options
link
পাঞ্জাব লিগে গিলের চার-ছক্কার তাণ্ডব থামাতে বল হাতে অভিষেক, দুই বন্ধুর দ্বৈরথে জিতল কে? zoom
শুভমান গিল ও অভিষেক শর্মা।
Advertisement

এমনিতে তাঁরা ঘনিষ্ঠ বন্ধু। দু’জনেই ভারতীয় ক্রিকেট দলের সুপারস্টার। তবে একজন টি-টোয়েন্টি দলে জায়গা পাকা করে নিয়েছেন। অন্যজন ওয়ানডে দলে অধিনায়ক হয়েও কুড়ি-বিশের ক্রিকেটে ব্রাত্য। এবার সম্মুখ সমরে দু’জন। অভিষেক শর্মা (Abhishek Sharma) ও শুভমান গিলের (Shubman Gill) লড়াই উপভোগ করলেন ক্রিকেটভক্তরা। পাঞ্জাবের টি-টোয়েন্টি লিগে গিল চার-ছক্কায় ভাসালেন। পালটা দিলেন অভিষেক শর্মাও। শেষ হাসি হাসলেন কে?

শের-এ-পাঞ্জাব টি-টোয়েন্টি কাপে মুখোমুখি হয়েছিল ফাজিলকা ফ্যালকনস ও অমৃতসর সুরমাস। শুভমান গিল ও অভিষেক শর্মা দু’দলের অধিনায়ক। প্রথমে ব্যাট করে ফাজিলকা তোলে ১৯১ রান। যার মধ্যে গিলের ছিল ৩৫ বলে ৬৭। তাঁকে থামাতে দশম ওভারে বোলিংয়ে আসেন অভিষেক। প্রথম বলে সোজা ছক্কা মারেন গিল। তার পরের বলে ডিপ মিড উইকেটে সপাটে চার। পঞ্চম বলও বাউন্ডারির বাইরে। এবার অভিষেকের বলে ফের ছক্কা মারেন গিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

৬, ৪, ৬-র পর অভিষেকও ছেড়ে কথা বলেননি। ওভারের শেষ বলে ফের ছয় হাঁকাতে গিয়েছিলেন গিল। কিন্তু বাউন্ডারি লাইনের ধারে ক্যাচ আউট হন। তারপর অভিষেকের চওড়া হাসিই বলে দিচ্ছিল, বন্ধুকে আউট করে ‘বদলা’ নিলেন। অবশ্য ‘বদলা’ আরও বাকি ছিল। সেটা এল ব্যাট হাতে। রান তাড়া করতে নেমে মাত্র ১৫ বলে ৪৯ রান করেন। স্ট্রাইক রেট ৩০০-র উপর। অভিষেকের ব্যাট থেকে আসে ৬টি চার ও ৪টি ছক্কা। আউট হলেও ম্যাচের গতি ঠিক করে দিয়েছিলেন। ৪ উইকেটে জিতে সেমির রাস্তা খোলা রাখল অমৃতসর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sher-E-Punjab T20 League (@sherepunjabt20)

উল্লেখ্য, শুভমান গিল ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক। কিন্তু টি-টোয়েন্টি দলে জায়গা পাননি। মাঝে এশিয়া কাপে খেললেও পরে বাদ পড়েন। অন্যদিকে অভিষেক শুধু টি-টোয়েন্টিতেই খেলেন। বাকি দুই ফরম্যাটে সুযোগ পাননি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.