Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Mohun Bagan and East Bengal

কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান-ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কারা? কবে-কোথায় ম্যাচ?

গ্রুপ পর্বের পয়েন্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে যুক্ত হবে না। শুধু অন্য গ্রুপের দলগুলোর বিরুদ্ধে খেলতে হবে।

প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৮:২১

link
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৮:২১

options
link
কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান-ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কারা? কবে-কোথায় ম্যাচ? zoom
ছবি: মোহনবাগান সোশাল মিডিয়া
Advertisement

গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার কলকাতা লিগে সুপার সিক্সের ম্যাচ শুরু হবে। ১০ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ম্যাচ চলবে। দু’টি গ্রুপ থেকে ছ’টি দল যোগ্যতা অর্জন করেছে। এক গ্রুপের দল ম্যাচ খেলবে অন্য গ্রুপের তিনটি দলের সঙ্গে। মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ কবে, কোথায়? জেনে নিন পূর্ণাঙ্গ সূচি।

‘এ’ গ্রুপ থেকে সুপার সিক্সে উঠেছে কোল ইন্ডিয়া, ইউনাইটেড এসসি ও মহামেডান। ‘বি’ গ্রুপ থেকে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও ভবানীপুর। এবার আর গ্রুপ পর্বের পয়েন্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে যুক্ত হবে না। শুধু অন্য গ্রুপের দলগুলোর বিরুদ্ধে খেলতে হবে। তাই আর ডার্বিও দেখা যাবে না। একই দিনে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সবুজ-মেরুন বাহিনীর প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর, কোল ইন্ডিয়ার বিরুদ্ধে। দুপুর তিনটে থেকে ম্যাচ হবে মোহনবাগান মাঠে। ওই দিনে একই সময়ে ঘরের মাঠে ইউনাইটেড এসসি’র বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মোহনবাগানের পরবর্তী ম্যাচ ইউনাইটেড এসসি’র বিরুদ্ধে। ১৩ সেপ্টেম্বর, দুপুর তিনটে থেকে। তাদের পরের প্রতিপক্ষ মহামেডান। ১৭ সেপ্টেম্বর, দুপুর তিনটে থেকে ম্যাচটি হবে বারাসত স্টেডিয়ামে। অন্যদিকে ইস্টবেঙ্গলের অন্য দু’টি ম্যাচ হল- ১৪ সেপ্টেম্বর মহামেডানের বিরুদ্ধে, বারাসত স্টেডিয়ামে। সময় দুপুর তিনটে। শেষ ম্যাচ- ১৯ সেপ্টেম্বর, কোল ইন্ডিয়ার বিরুদ্ধে দুপুর তিনটে থেকে ইস্টবেঙ্গল মাঠে। ফলে দুই প্রধানের শেষ ম্যাচ একই দিনে হচ্ছে না। যা নিয়ে বিতর্ক হতে পারে।

মহামেডানের ম্যাচ- ভবানীপুর (১১ সেপ্টেম্বর, নৈহাটি), ইস্টবেঙ্গল (১৪ সেপ্টেম্বর, বারাসত), মোহনবাগান (১৭ সেপ্টেম্বর, বারাসত)। আইএফএ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ম্যাচই বাতিল করা হবে না। তবে প্রয়োজন অনুযায়ী, ম্যাচের সময় বদলাতে পারে।

মোহনবাগানের সূচি:
বনাম কোল ইন্ডিয়া, ১০ সেপ্টেম্বর, মোহনবাগান মাঠ, দুপুর তিনটে
বনাম ইউনাইটেড এসসি, ১৩ সেপ্টেম্বর, মোহনবাগান মাঠ, দুপুর তিনটে
বনাম মহামেডান, ১৭ সেপ্টেম্বর, বারাসত স্টেডিয়াম, দুপুর তিনটে

ইস্টবেঙ্গলের সূচি:
বনাম ইউনাইটেড এসসি, ১০ সেপ্টেম্বর, ইস্টবেঙ্গল মাঠ, দুপুর তিনটে
বনাম মহামেডান, ১৪ সেপ্টেম্বর, বারাসত স্টেডিয়াম, দুপুর তিনটে
বনাম কোল ইন্ডিয়া, ১৯ সেপ্টেম্বর, ইস্টবেঙ্গল মাঠ, দুপুর তিনটে

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.