শাহাজাদ হোসেন ও কল্যাণ চন্দ: মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে রাজ্যের মন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন শ্রমমন্ত্রী জাকির হোসেন-সহ কমপক্ষে ২৩ জন। জানা গিয়েছে, কলকাতা যাচ্ছিলেন মন্ত্রী। এদিন নিমতিতা স্টেশনে নেমে তিস্তা তোর্সা এক্সপ্রেস ধরার জন্য ২ নম্বর প্লাটফর্মে যাচ্ছিলেন তিনি। তখনই তাঁকে লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। কে বা কারা এর নেপথ্যে তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, মন্ত্রী গুরুতর জখম হয়েছেন। তাঁকে ইতিমধ্যেই কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের শব্দে আধিকারিকরা ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন প্রায় ২৩ জন। দ্রুত তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। মন্ত্রী-সহ সকলের চিকিৎসা শুরু হয়েছে।
[আরও পড়ুন: বিজেপির ‘যশ’ প্রাপ্তি, গেরুয়া শিবিরে যোগ টলিপাড়ার একঝাঁক তারকার]
সর্বশেষ খবর
-
‘সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব’, ডিম ছোড়া বন্ধে রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ আদালতের
-
আরবানায় থাকার যোগ্যতা থেকে ফুটপাথের মেয়েকে অসম্মান, রচনার ‘কুবচনে’ ফুঁসছেন ঋদ্ধি- ঋত্বিক-শ্রীলেখারা
-
বিধান ভবনে বাদানুবাদ, কর্মসূচি নিয়ে ভর্ৎসনার মুখে উত্তেজিত মনোজ, কড়া বার্তা বেণুগোপালের
-
রামনবমীতে অশান্তি! এনআইএ-র হাতে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল সাংসদের কাউন্সিলর স্বামী
-
‘রাজনীতির একাধিপত্য প্রতিষ্ঠার জায়গা নয় বইমেলা’, সাফ জানালেন শমীক