রাজা দাস, বালুরঘাট: সরকারি ঘোষণা অনুযায়ী বছর দুয়েক আগেই জেলার প্রতিটি গ্রামে পৌঁছেছে বিদ্যুৎ পরিষেবা। তবে বিদ্যুৎদপ্তরকে খরচ করা বিদ্যুতের বিল দিতে গিয়েই যত গড়িমসি। অনেকে সময়মতো বিলও মেটান না। তাই বকেয়া-সহ অন্যান্য সমস্যার সমাধানে এবার প্রিপেড বিলিং সিস্টেম চালুর উদ্যোগ নিল বিদ্যুৎ দপ্তর। ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তরের নির্দেশিকা পৌঁছে গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত সরকারি দপ্তরে। প্রিপেড বিলিংয়ের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে পরিকাঠামো। জেলার স্বাস্থ্য দপ্তরে ইতিমধ্যেই প্রিপেড বিলিংয়ের পর্যাপ্ত পরিকাঠামোর কাজ শেষ। অন্যান্য সরকারি দপ্তরেও ধাপে ধাপে কাজ শুরু হবে বলে খবর।
[চুরি করা মোবাইলে সেলফি! পুলিশের জালে মাসতুতো ভাই দুই চোর]
সূত্রের খবর, এতদিন পোস্টপেড ব্যবস্থার মাধ্যমে তিনমাস অন্তর বিদ্যুৎ বিল যেত সমস্ত অফিস ও গ্রাহকদের বাড়ি বাড়ি। তবে এই পদ্ধতিতে টাকা আদায় বেশ সমস্যার। অভিযোগ, সঠিক সময়ে বিল পরিশোধ করে না অনেকেই। একই অবস্থা সরকারি দপ্তরেও। বিদ্যুৎ দপ্তরের বিল মেটায়নি সরকারি অফিস, ইতিমধ্যেই সেই খবর প্রকাশ্যে এসেছে। বছরের শেষে হিসেব করে দেখা গিয়েছে, কোটি কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়ে রয়েছে। এর জেরে ক্ষতির সন্মুখীন হতে হচ্ছে বিদ্যুৎ দপ্তরকে। এহেন সমস্যা থেকে মুক্তির পথ খুঁজতেই প্রিপেড ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ দপ্তর। একেবারে মোবাইল রিচার্জে মতোই হবে এই ব্যবস্থা। প্রাথমিকভাবে সরকারি দপ্তরে প্রেপেড মিটার বসাবেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। পাঁচ কিলো ওয়াটের নিচে বিদ্যুৎ খরচ হয় এমন সরকারি দপ্তর চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই বসবে প্রিপেড মিটার। তারপর আগামী জুন থেকেই প্রিপেড ব্যবস্থার মাধ্যমে মাসেই মাসেই বিদ্যুৎ বিল সংগ্রহ করা হবে। তবে এই প্রিপেড মিটারের নিজস্ব কিছু বিশেষত্ব রয়েছে, বিদ্যুৎ পরিষেবা পেতে হলে আগেই মিটিয়ে ফেলতে হবে বিল। তবেই ঘুরবে পাখা, এসি। জ্বলবে আলো।
[ব্যাংক ধর্মঘটে চূড়ান্ত নাকাল সাধারণ মানুষ, ধাক্কা অনলাইন পেমেন্টেও]
এই প্রসঙ্গে বালুরঘাট বিদ্যুৎ দপ্তরের আঞ্চলিক আধিকারিক নির্মল বিশ্বাস জানান, পাঁচ কিলো ওয়াটের নিচে যেসব সরকারি অফিস রয়েছে, সেখানেই বসানো হবে প্রিপেড মিটার। জেলায় আগামী জুন মাস থেকে চালু করা হবে এই ব্যবস্থা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানান, জেলা স্বাস্থ্য ভবনে বসতে চলেছে প্রিপেড মিটার। টাকা মিটিয়েই এবার থেকে খরচ করতে হবে বিদ্যুৎ।
সর্বশেষ খবর
-
জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল, ‘কথায় ওঠবোস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের
-
বঙ্গে নাবালিকা বিয়ে ও মাতৃত্ব: সামাজিক পচন রোধে সরকারের পদক্ষেপ প্রশংসনীয়
-
রাফালের ‘প্রাণ ভোমরা’ খুঁজতে গিয়ে নিজেই ফাঁদে! চিনা জে-১৬এর খুঁটিনাটি এবার ভারতের মুঠোয়?
-
ফের বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! ভারী বৃষ্টি দক্ষিণের জেলাগুলিতে, জারি হলুদ সতর্কতা
-
কোহলিকে ‘সঙ্গে’ নিয়ে এশিয়া কাপে পাকিস্তান মহিলা ক্রিকেটাররা, ভিডিও ভাইরাল, ব্যাপারটা কী?