শান্তনু কর, জলপাইগুড়ি: দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। বিভিন্ন জায়গায় তুঙ্গে প্রস্তুতি। এর মধ্যেই বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি জেলা পুলিশ। কোটি টাকার নিষিদ্ধ শব্দবাজি আটক হল। ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি। পুজোর আগে কি তাহলে শহরে নিষিদ্ধ শব্দবাজি ঢোকা শুরু হয়ে গেল? সেই প্রশ্ন উঠেছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ধূপগুটি থানা এলাকার। গোপন সূত্রে গতকাল, শনিবার রাতে খবর গিয়েছিল। সেই মতো অভিযানে নামেন তদন্তকারীরা। ধূপগুড়ি রোডের উপর একটি পেট্রলপাম্পে একটি ট্রাককে দাঁড়িয়ে থাকতে গেলে সন্দেহ হয় পুলিশের। ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ শুরু করতেই কথায় অসঙ্গতি ধরা পড়ে। তারপরই পুলিশ ট্রাকে তল্লাশি চালায়। হতবাক হন তদন্তকারীরা। দেখা যায়, ট্রাকের ভিতর সার দিয়ে সাজান আছে নিষিদ্ধ শব্দবাজি। তারপরই ট্রাকের চালক দীনেশ যাদবকে গ্রেপ্তার করা হয়। ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকে প্রায় ৫১ রকমের বাজি ছিল। সেগুলির মধ্যে অধিকাংশই নিষিদ্ধ শব্দবাজি। ধৃত ব্যক্তি নদিয়ার হরিণঘাটার বিরহীহাট এলাকার বাসিন্দা। কাদের মাধ্যমে ওই বাজি পাঠানো হয়েছে? ধূপগুড়িতে কার কাছে ওই বিপুল পরিমাণ বাজি নিয়ে যাওয়া হচ্ছিল? সেসব জানার জন্য পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মহালয়ার আগেই ওই বিপুল পরিমাণ বাজি জেলায় মজুতের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। ধৃতকে এদিন আদালতে তোলা হয়েছে বলে খবর।
সর্বশেষ খবর
-
গেরুয়া হল সাদা, বিতর্কের মাঝে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং বদলে দিলেন শিল্পীরাই
-
আত্মনির্ভরতায় জোর, জলে ভাসল গার্ডেনরিচে তৈরি ‘শ্রুতি’, কতটা শক্তিশালী নৌবাহিনীর এই জাহাজ?
-
গুটিকয়েক কর্মীর বেতন দিতেই মাসিক ৫১ লক্ষ! সুপ্রিম কোর্টে জমা পড়ল কালীঘাট তৃণমূলের খরচের বহর
-
শ্রীলঙ্কাতেও তাড়া করছে অস্ট্রেলিয়ার জুজু! টেস্টের আগে বিশেষ আবদার গম্ভীরদের, সুযোগ পাবেন নবি?
-
৯৬ ঘণ্টা পার, এখনও বাংলাদেশে আটকে জলপাইগুড়ির চাষি, দীপঙ্করের পরিবারে বাড়ছে উদ্বেগ